প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬
জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৬টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার ছোট কৈবর্তখালী এলাকার বিভিন্ন খালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিফাত আরা মৌরির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডলসহ কর্তব্যরত আনসার সদস্যরা।