১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১:৫৪

শিরোনাম
দুর্ঘটনার ভুয়া খবর দিয়ে স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের প্রধানকে হত্যা মৌচাক এলাকায় উড়ালসেতু থেকে পোড়া মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা কুদরত-ই-খুদা অর্থ লুটপাট ও নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : আবুল কালাম এমপি অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিএনপি নেতাসহ ২ জন কারাগারে দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৩ জন রাস্তা নির্মাণে অনিয়ম, ডিএনসিসির প্রকৌশলী মিজানুর রহমান বরখাস্ত গণতন্ত্র শক্তিশালীকরণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

মৌচাক এলাকায় উড়ালসেতু থেকে পোড়া মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

রাজধানীর মৌচাক এলাকায় উড়ালসেতু (ফ্লাইওভার) থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা বলছে, মরদেহের অবস্থা এমন যে তা দেখে নারী না পুরুষ, কিছুই বোঝা যাচ্ছে না।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মৌচাক মোড়ে উড়ালসেতুর ওপর থেকে পোড়া মরদেহটি উদ্ধার করা হয়। পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা পরিষ্কার করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯-এ খবর দেন।

আজ রোববার সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, মরদেহের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় বয়স বা লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। পরিচয় শনাক্তের জন্য ফরেনসিক বিভাগকে ডিএনএ নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে।

পুলিশের একটি সূত্র বলছে, গত শুক্রবার রাতে উড়ালসেতুর ওই অংশে আগুন লাগার একটি ঘটনা ঘটেছিল, যা ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে। কীভাবে ওই ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছেন বা কীভাবে সেখানে মরদেহটি এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

  • শেয়ার করুন