১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:০৭

শিরোনাম
রাজাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে ১৬টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ বগুড়া হবে দেশের অন্যতম শিক্ষানগরী ও এডুকেশনাল হাব: শিক্ষামন্ত্রী বন্দরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ বন্দরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দুর্ঘটনার ভুয়া খবর দিয়ে স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের প্রধানকে হত্যা মৌচাক এলাকায় উড়ালসেতু থেকে পোড়া মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা কুদরত-ই-খুদা অর্থ লুটপাট ও নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন

রাজধানীর যাত্রাবাড়ীতে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, মা ও ভাইবোন আহত

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬

  • শেয়ার করুন

ঢামেক প্রতিবেদক ঃ

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দিয়া আক্তার (২০) নামের এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তাঁর মা মৌসুমী আক্তার (৩৮), ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া আক্তার (১২) আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে যাত্রাবাড়ীর কাজলার কাজলা ভাঙ্গা প্রেস এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে।

হাসপাতালে দিয়ার বাড়ির গাড়িচালক বিল্লাল হোসেন জানান, মুসা মিয়া নামের এক প্রতিবেশী পাওনা টাকা চাইতে দিয়াদের বাসায় যান। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দিয়ার পরিবারের সদস্যরা মুসা মিয়াকে ছুরিকাঘাত করেন। এ সময় মুসা মিয়া চাপাতি দিয়ে দিয়া, তাঁর মা, এক ভাই ও এক বোনকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে ভর্তি।

বিল্লাল আরও জানান, নিহত দিয়া শেখ বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী। তাঁর বোন জয়া একটি মাদ্রাসার এবং ছোট ভাই মোয়াজ স্কুলশিক্ষার্থী।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় তিনজন হাসপাতালে ভর্তি আছেন। ঘাতক মুসা মিয়াও আহত হয়েছেন। তাঁকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

  • শেয়ার করুন