১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:৫১

শিরোনাম
শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : আবুল কালাম এমপি অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিএনপি নেতাসহ ২ জন কারাগারে দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৩ জন রাস্তা নির্মাণে অনিয়ম, ডিএনসিসির প্রকৌশলী মিজানুর রহমান বরখাস্ত গণতন্ত্র শক্তিশালীকরণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার শিশুকে দেয়ালে ছুড়ে মেরে হত্যা করলেন বাবা শহীদ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের পদস্থ কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা করা হচ্ছে: আইএসপিআর ৫ বছরের রাতুলের কাঁধে সংসারের ভার: পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৩ জন

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬

  • শেয়ার করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক ঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্যে দ্বিতীয় দিনেও ব্যাপক উৎসাহউদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে মোট ৭৩ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এই প্রার্থীরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশী। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫২ জন নারী। এ নিয়ে গত দুই দিনে সংরক্ষিত আসনের জন্য মোট ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

আজ মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন; খাদিজা আনোয়ার, শুভ্রা পান্তা, সাকিলা ফারজানা, নিপুন রায় চৌধুরী, শামীমা আক্তার শাম্মী, শাহিন সুলতানা বিউটি, মির্জা কামরুন নাহার, উম্মে সালমা নীলা, মোসা: নার্গিস পারভীন (মুক্তি), মাহাবুবা রহমান, সৈয়দা সাবরিনা সিদ্দিক, রেজিনা ইয়াসমিন লিপি, মনোয়ারা বেগম মনি এবং শারমিন মাহমুদ হৃদি প্রমুখ।

গত বুধবার নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, মনোনয়ন বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ ১২ মে।

  • শেয়ার করুন