প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জেলা প্রতিবেদক ঃ

বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা–১ (সদর) আসনে বিজয়ী বিএনপি জোটের প্রার্থী ও বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ভোলার উকিল পাড়ার শান্ত নীড় বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পার্থ বলেন, এ বিজয় ভোলার মানুষের এবং নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এটা আমার দায়িত্ব, আমানত স্বরূপ। সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
ভোলা-১ আসনে গরুর গাড়ি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট।