১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:০৮

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য ইলিয়াসপত্নী লুনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়ে সিলেট (বিশ্বনাথওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর লুনা বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে হারিয়ে আসনে জয়লাভ করেন।

সিলেট-২ আসনে এবারের ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬৪ হাজার ৮৩ ভোট। এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯২ হাজার ৭৭৫। এই উপজেলায় মোট ৮৯ হাজার ৩৪১টি ভোট কাস্ট করা হয়; বৈধ ভোট সংখ্যা ছিল ৮৭ হাজার ১৭১টি, বাতিল ভোট ২ হাজার ১৭০। ভোটের শতকরা হার ছিল ৪৭.১৬%। এখানে ধানের শীষ প্রতিকে বিএনপি মনোনীত মোছা. তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৬৭হাজার ৯৭৭ ভোট। ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৭ হাজার ৯৫৪ ভোট। লাঙ্গল প্রতিকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৫৪২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৫৭২ ভোট এবং উদীয়মান সূর্য প্রতিকে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ১২৬ ভোট।

ওসমানীনগর উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৭১ হাজার ৩৮০। মোট ৭২ হাজার ৪৯৬ ভোট কাস্ট করা হয়; বৈধ ভোট ৭০ হাজার ৩৯৭ এবং বাতিল ভোট ২ হাজার ০৯৯। ভোটের শতকরা হার ৪২.৪৬%। ধানের শীষ প্রতিকে লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭২০ ভোট। ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৯ হাজার ৪৯২ ভোট। লাঙ্গল প্রতিকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৮৬২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৮১৭ ভোট এবং উদীয়মান সূর্য প্রতিকে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ৫০৬ ভোট।
বিশ্বনাথে ভোট শান্তিপূর্ণ ও অবাধভাবে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় রাজনীতিতে সিলেট-২ আসনটি সবসময়ই আলোচিত। বিগত সময়ে এই আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী উন্নয়নের মাইলফলক স্থাপন করেছিলেন। কিন্তু তিনি গুম হন, যা এখনও রহস্যময়। সেই ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সিলেট-২ আসনে রাজনীতিতে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোছা. তাহসিনা রুশদীর লুনা। গত ১৩ বছর তিনি এই অঞ্চলের নেতাকর্মীর কাছে নিরাপদ আশ্রয়স্থল ছিলেন। এবারের নির্বাচনে দলের সমর্থন ও নেতাকর্মীদের সক্রিয় প্রচেষ্টায় তিনি ভোটের মাঠে বিশাল বিজয় অর্জন করেন।

এবারের নির্বাচনে বিজয়ী হয়ে লুনা তিনটি নতুন ইতিহাস গড়েছেন: সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য; সিলেট-২ আসনে প্রথম নারী সংসদ সদস্য; স্বামীর পর স্ত্রী হিসেবে এই আসনে প্রথমবার সংসদ সদস্য হওয়া।

তার বিজয় এই অঞ্চলের সাধারণ জনগণও স্বাগত জানিয়েছেন, কারণ তার স্বামী এম. ইলিয়াস আলী থাকাকালীন দীর্ঘদিন ধরে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। লুনা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনগুণ বেশি ভোট পেয়ে ইতিহাস গড়ে দেন।

 

  • শেয়ার করুন