১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৩৯

শিরোনাম
ঝালকাঠি জেলা বিএনপির পূর্ণ দখলে সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য ইলিয়াসপত্নী লুনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ঝালকাঠি-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছে রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম। বিছানায় পড়ে ছিল স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক ঝিনাইদহে চারটি আসনের একটিতে বিএনপি, তিনটিতে জামায়াতের জয় চট্টগ্রামে প্রবাসী যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি আইনশৃঙ্খলা বাহিনীর ড্রোন নজরদারিতে থাকবে নির্বাচন বিদায়বেলায় উপদেষ্টারা নিজেদের মন্ত্রণালয়ের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা এবং মূল্যায়ন নিয়ে কথা বললেন

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে : মির্জা ফখরুল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬

  • শেয়ার করুন

হিডেন নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শতসহস্র রক্তের বিনিময়ে এই নির্বাচন। অনেক দিন পরে একটি চমৎকার, উৎসবমুখর এবং অত্যন্ত স্বচ্ছ নির্বাচন হয়েছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। আমি মুগ্ধ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন যেমন অত্যন্ত আনন্দময়, তেমনি একই সঙ্গে বিষাদময়। কারণ আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না।

গণতন্ত্রের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তবেই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে।

আগামী দিনের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং দলটির ভবিষ্যৎ নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দলটির বিষয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত উঠে আসবে।

  • শেয়ার করুন