১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৩৭

শিরোনাম
ঝালকাঠি জেলা বিএনপির পূর্ণ দখলে সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য ইলিয়াসপত্নী লুনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ঝালকাঠি-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছে রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম। বিছানায় পড়ে ছিল স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক ঝিনাইদহে চারটি আসনের একটিতে বিএনপি, তিনটিতে জামায়াতের জয় চট্টগ্রামে প্রবাসী যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি আইনশৃঙ্খলা বাহিনীর ড্রোন নজরদারিতে থাকবে নির্বাচন বিদায়বেলায় উপদেষ্টারা নিজেদের মন্ত্রণালয়ের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা এবং মূল্যায়ন নিয়ে কথা বললেন

বিছানায় পড়ে ছিল স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

খুলনায় মোহন আলী (৪৫) নামে এক ব্যক্তির গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ) সকালে রূপসা উপজেলার জয়পুর গ্রামে নিহত ওই ব্যক্তির ঘরের বিছানা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম পুতুল পলাতক রয়েছেন। এ ঘটনায় ঘরের মেঝেতে রাখা একটি রক্তমাখা কুড়ালও জব্দ করা হয়।

নিহতের ছেলে শিমুল হোসেন জানান, তার বাবা মোহর আলী ডুমুরিয়ার কৈয়া বাজারে মিষ্টির দোকানের কারিকর ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি কর্মস্থল থেকে বাড়িতে আসেন। বাবা-মা পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। খুব ভোরে তার মা হোসনেয়ারা বেগম পুতুল তাদের রুমের দরজা নক করেন। শিমুল ঘুম থেকে উঠলে তাকে ঘরের দরজা খোলা রাখার কথা বলে বের হয়ে যান। শিমুল পুনরায় ঘুমিয়ে পড়েন।

ছেলে শিমুল হোসেন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে দুলাভাইয়ের ডাক চিৎকারে এসে দেখি বাবার রক্তাক্ত নিথর দেহ। এ সময় মাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। এরপর পুলিশ খবর দেওয়া হয়।

শিমুল আরও জানায়, বাবাকে হত্যা করে মা হোসনে আরা বেগম নিজের প্রয়োজনীয় কাপড়-চোপড় নিয়ে পালিয়ে গেছে। তাকে মোবাইলেও পাওয়া যাচ্ছে না।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রাজ্জাক হিডেন নিউজকে বলেন, ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিই এই ঘটনার সাথে জড়িত।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • শেয়ার করুন