১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৬

শিরোনাম
চট্টগ্রামে প্রবাসী যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি আইনশৃঙ্খলা বাহিনীর ড্রোন নজরদারিতে থাকবে নির্বাচন বিদায়বেলায় উপদেষ্টারা নিজেদের মন্ত্রণালয়ের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা এবং মূল্যায়ন নিয়ে কথা বললেন ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, ট্রেনে–বাসে উপচে পড়া ভিড় জনপ্রিয়তার শীর্ষে তারেক রহমান এলজিইডির প্রকৌশলী নুরুল ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি, রমজানসহ দেড় মাসের ছুটি শুরু যেদিন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প ছয় বছরেও অসম্পূর্ণ

চট্টগ্রামে প্রবাসী যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬

  • শেয়ার করুন

চট্টগ্রাম সংবাদদাতা ঃ

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে রুস্তম আলী চৌধুরী নামে এক যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রুস্তম আলী চৌধুরী ওই এলাকার মৃত কবির আহমেদের ছেলে।

তিনি রাউজান উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা নির্বাচন বানচাল করতে এ হামলা চালিয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ভুক্তভোগীর ভাই আজম শাহ চৌধুরী জানান, রুস্তম আলী চৌধুরী ২০০৩ সালে দুবাইয়ে যান এবং সেখানেও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি প্রবাসী ঐক্য পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ আগে দেশে ফেরেন।

তিনি আরও বলেন, আমরা কোনো ধরনের হানাহানিতে জড়িত নই। কেন আমাদের বাড়িতে হামলা চালানো হলো, তা বুঝতে পারছি না। আমরা এ ঘটনার বিচার চাই।

ঘটনার পর রুস্তম আলী চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ২০-৩০ জনের একটি দল দৌড়ে একটি সড়ক অতিক্রম করছে এবং এ সময় একাধিক গুলির শব্দ শোনা যায়। এই ঘটনার পর হতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভয়ে কেউ মুখ খুলছে না। কয়েকদিন আগেও একই এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল।

রাত ৯টার দিকে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ ইত্তেফাক ডিজিটালকে বলেন, ৭-৮ জনের একটি দল রুস্তম আলী নামের এক ব্যক্তির বসতঘর লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে এবং তাকে লক্ষ্য করে গালিগালাজ করে। ঘরের একটি জানালার কাঁচ ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এই বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ আসে নি।

তিনি আরও জানান, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

 

  • শেয়ার করুন