১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:২২

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

ঝালকাঠি জেলা বিএনপির পূর্ণ দখলে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬

  • শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি ঃ

ঝালকাঠি জেলার দুইটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের জয়। 

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ৬২ হাজার ১০ ভোট পেয়ে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৩ হাজার ৪১৯ ভোট পেয়ে বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৫৫৬ ভোট।

শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মো.মমিন উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

ঝালকাঠি দুইটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যার মধ্যে ঝালকাঠি-১ আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ আসনে ৮ জন।

ঝালকাঠি-১ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন- জামায়াতে ইসলামীর ফয়জুল হক (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের ইব্রাহিম আল হাদি (হাতপাখা), স্বতন্ত্র এম মঈন আলম ফিরোজী (হাঁস), স্বতন্ত্র মো.সাব্বির আহমেদ (মোরগ), জনতার দল জসীম উদ্দিন তালুকদার (কলম), জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খান (লাঙ্গল), জাতীয় পার্টি-জেপির রুবেল হাওলাদার (বাইসাইকেল), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সোহরাব হোসেন (তারা) ও গণঅধিকার পরিষদ শাহাদৎ হোসেন (ট্রাক)।

ঝালকাঠি-২ আসনের অন্য প্রার্থীরা হলেন- জামায়তে ইসলামীর এস এম নেয়ামুল করিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা), স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলী সেলিম (মোটরসাইকেল), গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর (ট্রাক), স্বতন্ত্র নূরুদ্দীন সরদার (কলস), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির ফোরকান হোসেন (আম) ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মাসুদ পারভেজ (তারা)।

ঝালকাঠি-১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪ শত ৩০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন, নারী ভোটার ১ লাখ ১২ হাজার ১ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন।

ঝালকাঠি-২ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪৫০ জন ও নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছে ২ জন।

 

  • শেয়ার করুন