১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৪০

শিরোনাম
ঝালকাঠি জেলা বিএনপির পূর্ণ দখলে সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য ইলিয়াসপত্নী লুনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ঝালকাঠি-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছে রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম। বিছানায় পড়ে ছিল স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক ঝিনাইদহে চারটি আসনের একটিতে বিএনপি, তিনটিতে জামায়াতের জয় চট্টগ্রামে প্রবাসী যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি আইনশৃঙ্খলা বাহিনীর ড্রোন নজরদারিতে থাকবে নির্বাচন বিদায়বেলায় উপদেষ্টারা নিজেদের মন্ত্রণালয়ের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা এবং মূল্যায়ন নিয়ে কথা বললেন

ঝালকাঠি-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছে রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম।

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬

  • শেয়ার করুন

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ                                                         

ঝালকাঠি (রাজাপুরকাঁঠালিয়া) আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম।

এক বিবৃতিতে ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ ও সেক্রেটারি মাওলানা মোঃ জসিম উদ্দিন বলেন, ঝালকাঠি-১ আসনের জনগণ উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের প্রত্যাশায় তাদের মূল্যবান ভোটের মাধ্যমে যে রায় প্রদান করেছেন, তা গণতন্ত্রের বিজয় ও জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনির্বাচিত এমপি রাজাপুর ও কাঠালিয়ার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা-স্বাস্থ্য খাতের প্রসার এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, রাজাপুর-কাঁঠালিয়াকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার এখনই সময়। উন্নয়নের স্বার্থে ফোরাম সবসময় গঠনমূলক সহযোগিতা ও জনকল্যাণমূলক উদ্যোগে পাশে থাকবে।

নবনির্বাচিত এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্বপালন কামনা করে ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ঝালকাঠি-১ আসন উন্নয়নের নতুন দিগন্তে উপনীত হবে।

  • শেয়ার করুন