১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:১৩

শিরোনাম

ঝালকাঠি জেলার -১ ও ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি ঢাকা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া)  ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল এবং ইসরাত সুলতানা ইলেন ভূট্টো নির্বাচিত হয়েছেন।

ঝালকাঠি  জেলার -১ ও ২ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি ঢাকার পক্ষ থেকে সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির।

এক বিবৃতিতে ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সহসভাপতি বলেন, ঝালকাঠি-১ ও ২ আসনের জনগণ উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের প্রত্যাশায় তাদের মূল্যবান ভোটের মাধ্যমে যে রায় প্রদান করেছেন, তা গণতন্ত্রের বিজয় ও জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনির্বাচিত এমপিগন ঝালকাঠি জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা-স্বাস্থ্য খাতের প্রসার এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

নবনির্বাচিত এমপিগনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্বপালন কামনা করে সাংবাদিক সমিতির সহসভাপতি আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে ঝালকাঠি-১ ও ২ আসনের উন্নয়নে নতুন দিগন্তে উপনীত হবে।

  • শেয়ার করুন