প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬
প্রকাশিত:
নিজস্ব প্রতিবেদক ঃ

হাতিরঝিল উন্মুক্ত থিয়েটার মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ পেশাজীবীদের বিভিন্ন প্রশ্ন উত্তর অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. জুবায়দা রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করছেন ঢাকা ১৭ নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির দলনেতা ডা. ফরহাদ হালিম ডোনার।
ইতিমধ্যে পেশাজীবীদের ভিতর থেকে নেত্রীস্থানীয় সকলে হাজির হয়ে গেছেন।
এখানে আছেন সাংবাদিক নেতা, ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, কৃষিবিদ অধ্যাপক, বিচারক ইত্যাকার পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ডাক্তার জোবাইদা রহমান শ্রমিক বস্তিবাসী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গার্মেন্টস কর্মী, বাসের ড্রাইভার, হেলপার এরকম সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন।
অনুষ্ঠানে ইতোমধ্যে সংশ্লিষ্ট সকলে হাজির হয়েছেন। অনুষ্ঠানস্থল কানায় কানায় ভর্তি হয়ে গেছে।
প্রধান অতিথি এলেই মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বিএনপির উদ্যোগে এটি একটি ব্যতিক্রমী আয়োজন। এ আয়োজনকে ঘিরে অত্র এলাকার মানুষের প্রাণচাঞ্চল্য চোখে পড়ার মতো।