৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৮

শিরোনাম
চট্টগ্রামে ফরেস্ট চেক স্টেশন ধুমঘাটে, ডেপুটি রেঞ্জার ইলিছুর রহমান নিয়মিত চাঁদাবাজি করছে ! শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ কেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনী যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে,তাদের‘গুপ্ত’ বলবেন, তারেক রহমান হাসনাত আবদুল্লাহ’র নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন বন্ধুরা ঢাকা-৯ কে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলা হবে : হাবিব

শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন সারজিস আলম।

পঞ্চগড় আসনে ১১ দলীয় জোটেরশাপলা কলিপ্রতীকের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শান্তিতে থাকার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রচারণার ১৬তম দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনী কার্যক্রম চালানোর সময় তিনি এ কথা বলেন।

ভোটারদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘গত দেড় বছরে একটা দলের কিছু নেতাকর্মী শান্তি ও ইনসাফের বিরুদ্ধে গিয়ে অপকর্মগুলো করেছে। আমরা জুলাই অভ্যুত্থানে লড়াই করা সংগ্রামী জনতা। আমরা কি এরকম দু-চারজন চাঁদাবাজকে ভয় পাব? ভয় পাবার কোনো সময় নেই।’

তিনি আরও বলেন, ‘যে নেতারা গত দেড় বছরে মানুষের সাথে জুলুম ও মামলা-বাণিজ্য করেছে, তারা আমাদের নেতা হতে পারে না। যারা ক্ষমতায় না আসতেই মানুষের ওপর জুলুম করে যাচ্ছে, তারা ক্ষমতায় আসলে মানুষকে মানুষ মনে করবে না।’ আগামীতে এ সকল মানুষকে বয়কট করার আহ্বান জানান তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে আর মাত্র ছয় দিন বাকি। এ সময়ের মধ্যে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) এবং পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ একাধিক দলের প্রার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়িয়ে তৃণমূলে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। প্রচারণাকালে তারা ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন।

এদিকে একই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরও বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি প্রত্যন্ত গ্রামের মানুষের কথা শুনছেন এবং গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন পথসভায় অংশ নিচ্ছেন।

ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

 

  • শেয়ার করুন