৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৭

শিরোনাম
চট্টগ্রামে ফরেস্ট চেক স্টেশন ধুমঘাটে, ডেপুটি রেঞ্জার ইলিছুর রহমান নিয়মিত চাঁদাবাজি করছে ! শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ কেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনী যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে,তাদের‘গুপ্ত’ বলবেন, তারেক রহমান হাসনাত আবদুল্লাহ’র নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন বন্ধুরা ঢাকা-৯ কে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলা হবে : হাবিব

রাজশাহীর চার জেলায় কাল জামায়াত আমিরের জনসভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি ঃ

 শফিকুর রহমান।

রাজশাহী বিভাগের চার জেলায় আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনি জনসভায় বক্তৃতা করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফরে এসে ১১ দলীয় নির্বাচনি জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি।

রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভাটি আয়োজন করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।  এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।  এছাড়া জোটের অন্য দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এদিন সকাল ১১টায় নওগাঁ, দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর আড়াইটায় রাজশাহীর গোদাগাড়ী, বিকাল সাড়ে ৪টায় রাজশাহীর মাদ্রাসা ময়দানে এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় নাটোরের জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

জনসভা উপলক্ষে ইতোমধ্যে মাঠ প্রস্তুত করা হয়েছে।  মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজশাহী মাদ্রাসা মাঠে জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে।  জনসভাটি যেন উৎসবমুখর ও শৃঙ্খলার সঙ্গে শেষ করা যায়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলী, সাবেক সদস্য সচিব আতিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা।

  • শেয়ার করুন