৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৫

শিরোনাম
চট্টগ্রামে ফরেস্ট চেক স্টেশন ধুমঘাটে, ডেপুটি রেঞ্জার ইলিছুর রহমান নিয়মিত চাঁদাবাজি করছে ! শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ কেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনী যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে,তাদের‘গুপ্ত’ বলবেন, তারেক রহমান হাসনাত আবদুল্লাহ’র নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন বন্ধুরা ঢাকা-৯ কে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলা হবে : হাবিব

আপনি আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে ভোলাবরিশাল সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন ভোলা (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বরিশাল বেলস পার্কে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এই দাবি জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সভায় বক্তব্য দিতে গিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোলাবাসীর পক্ষ থেকে আপনার কাছে একটি দাবি জানাতে চাই, আপনি আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন, ইনশাল্লাহ। ভোলাকে শিল্পায়নের আওতায় আনতে হবে।

তিনি বলেন, ভোলার গ্যাস কীভাবে নেওয়া হবে—এই আলোচনা সবাই করে, কিন্তু ভোলাকে কী দেওয়া হবে, সেটা কেউ বলে না। আমরা গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। আপনার কাছে অনুরোধ—ভোলায় একটি মেডিকেল কলেজ করে দিন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ করে দিন। ইনশাল্লাহ, সারা জীবন জাতীয়তাবাদের পক্ষে থেকে গণতন্ত্রের পতাকা উঁচু করে রাখবো।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ভোলা-বরিশাল সেতুসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার আশ্বাস দেন। একইসঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোট প্রার্থীদের পক্ষে জনসমর্থন ও ভোট প্রার্থনা করেন।

এ সময় তিনি পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ভোলা-১ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ বিএনপি মনোনীত আরও ১৯ জন সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ভোট চান।

  • শেয়ার করুন