৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৫

শিরোনাম
চট্টগ্রামে ফরেস্ট চেক স্টেশন ধুমঘাটে, ডেপুটি রেঞ্জার ইলিছুর রহমান নিয়মিত চাঁদাবাজি করছে ! শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ কেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনী যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে,তাদের‘গুপ্ত’ বলবেন, তারেক রহমান হাসনাত আবদুল্লাহ’র নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন বন্ধুরা ঢাকা-৯ কে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলা হবে : হাবিব

শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬

  • শেয়ার করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক ঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার ( ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা ইতোমধ্যে ইশতেহারের কাজ গুছিয়ে এনেছি।

বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নিজেদের সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে ৩১ দফা ও ২৭ দফার আলোকে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচির অভিজ্ঞতা ও জনমতের ভিত্তিতেই আমাদের নির্বাচনী ইশতেহার এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • শেয়ার করুন