৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৯

শিরোনাম
চট্টগ্রামে ফরেস্ট চেক স্টেশন ধুমঘাটে, ডেপুটি রেঞ্জার ইলিছুর রহমান নিয়মিত চাঁদাবাজি করছে ! শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ কেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনী যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে,তাদের‘গুপ্ত’ বলবেন, তারেক রহমান হাসনাত আবদুল্লাহ’র নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন বন্ধুরা ঢাকা-৯ কে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলা হবে : হাবিব

এসএ পরিবহন কুরিয়ার থেকে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ, আটক ২

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

ফেনীতে এসএ পরিবহন কুরিয়ারে যৌথ বাহিনীর অভিযানে কোটি লাখ ১৫ হাজার ৮০০ টাকা সমমূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। সময় কুরিয়ারে দায়িত্বরত দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কে এসএ পরিবহন কুরিয়ারের মহিপাল শাখায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, এসএ পরিবহন মহিপাল শাখার ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭) ও সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহন মহিপাল শাখায় বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেশওয়াশ ও আতশবাজিসহ দুইজনকে আটক করা হয়। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দ মালামাল ও ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে৷ বিজিবি বর্তমানে নির্বাচন ডিউটিতে মোতায়েন থেকেও একইসঙ্গে সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অনুপ্রবেশ রোধে আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

  • শেয়ার করুন

আরও পড়ুন