১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:২৪

শিরোনাম
রাজাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে ১৬টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ বগুড়া হবে দেশের অন্যতম শিক্ষানগরী ও এডুকেশনাল হাব: শিক্ষামন্ত্রী বন্দরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ বন্দরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দুর্ঘটনার ভুয়া খবর দিয়ে স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের প্রধানকে হত্যা মৌচাক এলাকায় উড়ালসেতু থেকে পোড়া মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা কুদরত-ই-খুদা অর্থ লুটপাট ও নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

ঢাকা ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে, টাঙ্গাইল এবং রাজশাহীর দুটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত বছরের ২৯ ডিসেম্বর নির্দেশনার আলোকে অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, পল্লবী, মিরপুর–এর নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ করা হয়েছে। বাসাইল ডিগ্রি কলেজ, বাসাইল, টাঙ্গাইল এখন থেকে বাসাইল এমদাদ হামিদা কলেজ নামে পরিচিত হবে। এ ছাড়া, সালেহা-ইমারত ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী–এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সাঁকোয়া কলেজ। অন্যদিকে ফুলগাজী মহিলা কলেজ, ফেনী–এর নতুন নাম হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ।

সংশ্লিষ্ট সব অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরকে এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

  • শেয়ার করুন