১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:৫৭

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

রাতে কিশোরদের অযাচিতভাবে ঘোরাফেরা দেখলে জিজ্ঞাসাবাদ: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬

  • শেয়ার করুন

জেলা  প্রতিনিধি ঃ

কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ইভটিজিং মুক্ত শিক্ষাঙ্গন গড়তে চান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের লোকজনের সঙ্গে মতবিনিময় শেষে ।            

কিশোর অপরাধ দমনের বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কিশোর গ্যাংয়ের বিষয়ে একদম জিরো টলারেন্স হতে হবে। রাতে রাস্তায় ঘোরাফেরা দেখলেই কিশোরদের যেন জিজ্ঞাসাবাদ করা হয়, কী কারণে ঘোরাফেরা করছে তারা।

শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। কিশোরদের বিষয়ে বিশেষ নজর রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাতের বেলা অযাচিতভাবে কিশোরেরা ঘোরাফেরা করে। আমি নির্বাচনের সময় দেখেছি, সারা রাত কিশোরেরা রাস্তায় ঘুরে বেড়ায়, কেন ঘুরছে, জিজ্ঞেস করলে তারা মব অ্যাটাক করে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এহছানুল হক জানান, নকলের মতো মাদক, সন্ত্রাস ও ইভ টিজিং মুক্ত হবে শিক্ষাঙ্গন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত যাত্রাও শুরু করা হবে। আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে। নকলমুক্ত যেভাবে কচুয়া থেকে শুরু হয়েছে, মাদকমুক্তও এই কচুয়া থেকে শুরু করা হবে।

এ সময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের (রাসেল) সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসান।  পরে তিনি হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এর আগে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংসদ সদস্য এবং আবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো কচুয়া উপজেলায় আগমন উপলক্ষে যাত্রাপথে এহছানুল হককে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এদিন হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

  • শেয়ার করুন