১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:৪৭

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের বিষয় পছন্দক্রমের আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি ঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রমের আবেদন ৮ ফেব্রুয়ারি শুরু হবে। আবেদনপ্রক্রিয়া চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা ন্যূনতম ২০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।

‘ই’ ইউনিটের আবেদনের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব পরীক্ষার্থী বহুনির্বাচনী অংশে ন্যূনতম ২০ শতাংশ ও ব্যবহারিক অংশে ন্যূনতম ১০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন।

এতে আরও জানানো হয়, ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট (https://jnuadmission.com) থেকে বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন। শিক্ষার্থীদের নিজ নিজ প্যানেলে লগইন করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এর আগে গত ৩০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি কার্যক্রমের পরীক্ষা পর্ব শেষ হয়।

  • শেয়ার করুন