১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৩:৫৫

শিরোনাম
গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি

আগারগাঁওয়ে একই পরিবারের ছয়জন দগ্ধ

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় অগ্নিদগ্ধ হয়ে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। গ্যাসলাইনের লিকেজ থেকে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. জলিল মিয়া (৫০), তাঁর স্ত্রী আরনেজা বেগম (৪০), ছেলে আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) ও নাতনি ইভা (৬)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। তাঁদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান মিয়া বলেন, তাঁদের বাসা টিনশেডের। ভোর সাড়ে চারটার দিকে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এ সময় পরিবারের ছয়জন দগ্ধ হন। তাঁরা সবাই ঘুমিয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দগ্ধ ব্যক্তিরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

  • শেয়ার করুন