২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৪৭

শিরোনাম
ভারতীয় দুই নাগরিক গ্রেফতার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বাধার তীব্র প্রতিবাদ এনসিপির রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল বাগেরহাটের সাবেক এমপি মিলনকে গ্রেপ্তার দেখানো হলো বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনার মামলায় ১৫ আসামি রিমান্ডে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ‘সিন্ডেকেটের’ আশঙ্কা জামায়াত ও এনসিপির

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ 

নারায়ণগঞ্জের বন্দরে  মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাসপাতালের এক নার্স।মালবাহী ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নারীর।

নিহতের নাম রিতা হালদার (৪৭)।তিনি ঢাকা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উপজেলার নবীগঞ্জ  বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়,দুর্ঘটনায় নিহত নার্সের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়া উপজেলার কাঠিরা গ্রামে। তার স্বামী খোকন বাড়ৈ ‘ঢাকা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল’ নামক এনজিও’র ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।খ্রিষ্টান সম্প্রদায়ের এই দম্পতি নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাবিব মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকেন।

নিহতের স্বামী খোকন বাড়ৈ জানান,গত বৃহস্পতিবার নিজ কর্মস্থল থেকে স্বামীর কাছে বেড়াতে এসেছিলেন নার্স রিতা।শনিবার সকালে স্ত্রীকে পৌঁছে দেওয়ার জন্য  মোটরসাইকেল যোগে মদনপুর যাওয়ার পথে  নবীগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন থেকে একটি সিমেন্ট ভর্তি ট্রাক পেছন থেকে ধাক্কা  দেয়। এসময় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। স্বামী খোকন বাড়ৈ প্রাণে বেঁচে  গেলেও স্ত্রী রিতা হালদার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে, থানার উপ পরিদর্শক  ফারুক জানান, নিহত রিতা হালদারের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।ঘাতক ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে।তবে চালক এবং হেলপার পলাতক রয়েছে।এ ঘটনায়  মামলার প্রস্তুতি চলছে।

  • শেয়ার করুন