২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৪৬

শিরোনাম
ভারতীয় দুই নাগরিক গ্রেফতার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বাধার তীব্র প্রতিবাদ এনসিপির রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল বাগেরহাটের সাবেক এমপি মিলনকে গ্রেপ্তার দেখানো হলো বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনার মামলায় ১৫ আসামি রিমান্ডে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ‘সিন্ডেকেটের’ আশঙ্কা জামায়াত ও এনসিপির

পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ে নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য। তারা সবাই একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় দেবীগঞ্জ-সোনাহার সড়কের ধরধরা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পৌর সদরের পাটোয়ারি পাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৭) ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা। আহত হয়েছেন মমতার ভাগ্নে মনিরুল ইসলাম এবং আরেক মেয়ে মোবাশ্বিরা (৫)। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহার গজপুরী এলাকায় বাবার বাড়িতে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে ভাগ্নে মনিরুল ইসলামের মোটরসাইকেলে জমজ দুই মেয়েসহ বাড়ি ফিরছিলেন মমতা বেগম। ফেরার পথে নতুনবন্দর ধরধরা ব্রিজের কাছে দেবীগঞ্জ থেকে ঢাকাগামী নাদের পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা বেগম ও মুনতাহাকে মৃত ঘোষণা করেন। এদিকে ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • শেয়ার করুন