২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:৪৭

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

লঙ্কান ক্রিকেটারকে ছাড়ল চট্টগ্রাম, শুরু থেকে থাকছেন আবরার

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫

  • শেয়ার করুন

ক্রীড়া প্রতিবেদক ঃ

গত সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গিয়েছে বিপিএলের নিলাম। যেখানে চট্টগ্রাম রয়্যালস শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার অ্যাঞ্জেলো পেরেরাকে দলে ভিড়িয়েছিল। তবে আসর শুরুর আগেই তাকে ছেড়ে দিয়েছে চট্টগ্রাম। মূলত বিসিবি থেকে তাকে খেলানোর অনুমতি মেলেনি, যে কারণে দলে নেওয়ার কয়েকদিনের মধ্যেই ছেড়ে দিলো দলটি।

এদিকে পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদের শুরু থেকে বিপিএল খেলার শঙ্কা থাকলেও সেটি আর নেই। প্রথম ম্যাচ থেকেই বিপিএলে খেলবেন এই লেগস্পিনার।

আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের ১২তম আসরের পর্দা উঠছে সিলেটে। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। বিপিএলের ফাইনাল ম্যাচ হবে ২৩ জানুয়ারি। ফাইনালের জন্য ২৪ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।

  • শেয়ার করুন