প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬
মোজাম্মেল হক, বীরগঞ্জ ঃ দিনাজপুরের বীরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলার আসর বসেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম মাঝাকুটি মাঠে ৪নং পাল্টাপুর যুবসমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যের এ খেলা দেখতে বিকেল থেকেই মাঠে জড়ো হতে থাকেন শিশু-কিশোরসহ নানা বয়সী নারী-পুরুষ। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো খেলার মাঠ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং পাল্টাপুর ইউনিয়নের পল্লী চিকিৎসক, ফার্মাসিস্ট, শিক্ষানবিশ আইনজীবী, সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খাইরুল ইসলাম শাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তহিদুল ইসলাম তৌহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, ৪নং পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী।
৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ৪নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম শরীফ এবং ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
এ ছাড়া ইউপি সদস্য, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় আয়োজকদের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন মোক্তার হোসেন।
আয়োজকরা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো দিন দিন হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে এসব খেলার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা