১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৩:৪৩

শিরোনাম
গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি

এসিল্যান্ডের গাড়ির চাপায় দুই বছরের শিশু নিহত

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফাইজা আক্তার নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হোমনা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইজা বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়া এলাকার ফাইজুল হকের মেয়ে। তার বাবা ফাইজুল হক একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। সেই চাকরির সুবাদে তারা সপরিবারে হোমনায় বসবাস করেন। হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম হিডেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনার (ভূমি) সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফাইজার।

তবে গাড়িতে ছিলেন না দাবি করে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের হিডেন নিউজকে বলেন, গাড়িতে আমি ছিলাম না। গাড়ির চালক তাওবুর রহমান গাড়িটি চালাচ্ছিলেন। আমরা শিশুর পরিবারের পাশে আছি। শিশুটির পরিবার যেভাবে চাইবে, সেভাবে আইনিসহ সকল সহযোগিতা করা হবে।

এদিকে ঘটনার পর গাড়িটির চালক তাওবুর রহমান মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। ওসি রফিকুল ইসলাম হিডেন নিউজকে বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • শেয়ার করুন