২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:৪২

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

সারদা পুলিশ একাডেমিতে নেই ডিআইজি এহসানউল্লাহ

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহকে বুধবার সকাল থেকে তাঁর কর্মস্থল রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাওয়া যাচ্ছে না।

পুলিশ সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল রাজশাহী জেলা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সকালে সরদা পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি এহসানউল্লাহকে আটক করতে যায়। একপর্যায়ে পুলিশ কর্মকর্তা এহসানউল্লাহ বিষয়টি জানতে পেরে সেখান থেকে সরে যান।

এ ব্যাপারে জানতে বৃহস্পতিবার রাতে সরদা পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত মহাপরিদর্শক তৌফিক মাহবুব চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরে আবারও যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি কোনো সাড়া দেননি।

রাতে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন হিডেন নিউজকে বলেন, ডিআইজি এহসানউল্লাহ সারদা একাডেমিতে তাঁর কর্মস্থলে অনুপস্থিত আছেন।

  • শেয়ার করুন