প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬
প্রকাশিত:
বিশেষ প্রতিনিধি :
ডিএফও মোস্তাফিজুর রহমান দুই হাতে কামিয়েছেন কোটি কোটি টাকা। বন রক্ষার দায়িত্ব দিয়ে এক বছর আগে তাকে বান্দরবানের লামা বন বিভাগে পাঠানো হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর থেকে গত এক বছরে বদলে গেছে গোটা প্রশাসনিক চিত্র। চমকের কথা, তাই না ? আসলে যেটা ভাবছেন তা না, ঘটেছে তার বিপরীত। বন রক্ষাও হয়নি, নতুন গাছেও ভরে ওঠেনি বন; বরং বনভূমি বা বনবাগান যেসব গাছে ভর্তি ছিল, সেগুলো নিজের ভবিষ্যতের জন্য সময় বুঝে বিক্রি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হিসেবে মোস্তাফিজুর রহমান যোগ দেওয়ার পর (সিএফ) মিহির কুমার দো’র সাথে মিলে অপক্ষমতার প্রভাব খাটিয়ে গড়ে তুলেন এক শক্তিশালী সিন্ডিকেট। আর (সিএফ) মিহির কুমার দো এই সিন্ডিকেটকে রক্ষা করার জন্য সিসিএফ ও সিএফ এ্যাডমিনকে নীয়মিত উৎকোচ দিয়ে আসছে বলেই সংশ্লিষ্ট সুত্র: । মোস্তাফিজুর রহমান ওই এলাকার ইটভাটা থেকে শুরু করে জোত পারমিট, চেক স্টেশন ও রেঞ্জ অফিস—প্রতিটি খাতেই বাধা সৃষ্টি করে এবং নিজের গড়া অনৈতিক নিয়মকানুন প্রয়োগ করে তুলছেন মোটা অঙ্কের মাসোহারা।
লামা বন বিভাগের অধীনে রয়েছে —লামা, তৈন, মাতামুহুরী, সাঙ্গু, নাইক্ষ্যংছড়ি ও ডলুছড়ি—এই ছয়টি রেঞ্জ। নাম প্রকাশ না করার শর্তে বিশ্বস্ত সূত্রে জানা যায়, বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো এই ছয়টি রেঞ্জ থেকেই মোটা অঙ্কের মাসোহারা পেয়ে থাকেন এবং এর একটি অংশ প্রধান বন সংরক্ষকের (সিসিএফ) ও ( সিএফ )এ্যাডমিন এর কাছে পাঠান বলে সংশ্লিষ্ট দপ্তরের জনৈক কর্মচারী নাম না প্রকাশ শর্তে জানান। উল্লেখিত উপরস্ত কর্মকর্তাদের হাতে রেখে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান তারমত অসাধু কর্মকর্তাদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। যারা নিয়মিত তালিকাভুক্ত খাত থেকে মাসোহারা আদায় করে। সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, লামা মুখ চেক স্টেশন থেকে প্রতি মাসে মোস্তাফিজুর রহমানকে ২ লাখ টাকা মাসিক চাঁদা এবং আরও ৫০ হাজার টাকা তার’বাজার খরচ’ হিসেবে সরাসরি পৌঁছায় দিতে হয়।

মোস্তাফিজুর রহমান ও ডিএফও মিহির কুমার দো
এতসব ঘুষ ও দুর্নীতির খবর প্রকাশ হওয়ার পরও বীরদর্পে বহাল রয়েছেন মোস্তাফিজুর রহমান ও ডিএফও মিহির কুমার দো। এর কারণ হলো, বিগত ফ্যাসিস্ট সরকারের তাবেদার হিসেবে পরিচিত সিসিএফ, সিএফ-এ্যাডমিন ও ডিএফও—সবাই মিলে দলগতভাবে বর্তমান সরকারকে অপদস্থ করার চেষ্টা করছেন। বর্তমান সরকারের কিছু অসাধু আমলা ও মন্ত্রীকে সামান্য উৎকোচের বড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তাঁরা যে পুরো বন লুট করে নিচ্ছেন, সেদিকে কারও লক্ষ্য নেই। তাঁরা মনে করছেন, ‘সরকারের মাল দরিয়াতে ঢাল‘—মাঝখান থেকে যা পাওয়া যাচ্ছে তা-ই যথেষ্ট। নচেৎ সেনাবাহিনী পাচারকৃত কাঠের ট্রাক ধরে দেওয়ার পরও মোস্তাফিজুরের চাকরিতে তিল পরিমাণ আঁচ লাগেনি কেন ? এ ছাড়া, মোস্তাফিজুর রহমান নিয়মিত তাঁর সিন্ডিকেট নিয়ে কাঠ পাচার করছেন বলেও অভিযোগ রয়েছে। এদের আর একটি বড় শক্তি হলো ফ্রাসিস্ট সরকারের দলীয় সদস্য চট্টগ্রাম অঞ্চলের ‘এফজি (ফরেস্ট গার্ড) কল্যাণ সমিতি‘-এর প্রভাবশালী নেতা সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক মোস্তফা এবং সদস্য ফরেস্ট গার্ড আসলামের যৌথ সিন্ডিকেটের সাথে সুসম্পর্ক। যার ফলে তারা বর্তমান এমপি বা মন্ত্রীকে তোয়াক্কা করে না। কারন যত অন্যায়ই করুক না কেন চাকরি হাড়ানোর কোন ভয় নাই। কোন রকম কোন নোটিশও তাদের নামে হবে না এটা তাদের আত্মবিশ্বাস।
একাধিক স্থানীয় বাসিন্দা ও কাঠ ব্যবসায়ীর দাবি,মোস্তাফিজুর রহমান দায়িত্ব নেওয়ার প র হতে লামা বনের ৪০ থেকে ৫০ শতাংশ কাঠ পাচার হয়ে গেছে। কার্যত চোখের সামনেই প্রায় অর্ধেক বন উজাড় হয়ে গেছে, অথচ যার কাঁধে বন রক্ষার দায়িত্ব, তিনিই এর সবচেয়ে বড় সুবিধাভোগী। এই বিপুল পরিমাণ কাঠ পাচারের বিনিময়ে ডিএফও মোস্তাফিজুর রহমান দুই হাতে কামিয়েছেন কোটি কোটি টাকা। ডিএফও মোস্তাফিজুর রহমানের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো। লামা বন বিভাগে বনাঞ্চল ধ্বংস, অবৈধ দখল, চাঁদাবাজি, গাছ কাটা কিংবা বন বিভাগের অভ্যন্তরীণ নানা দুর্নীতি ও বদলি-বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না তিনি। বিষয়টির ব্যপারে জানার জন্য মিহির কুমার দো” র- মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোন উত্তর পাওয়া যায়নি।
অনুসন্ধানে জানা যায় বর্তমানে ১৫ লাখ টাকার বিনিময়ে আব্দুল মালেক নামে এক রেঞ্জারকে লামা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া জোত পারমিট অনুমোদন থেকে শুরু করে রেঞ্জ, বিট ও চেকস্টেশনে পদায়ন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অর্থ লেনদেনের অভিযোগ তো আছেই।
ইটভাটার মালিকরা অভিযোগ করেন, লামা বন বিভাগের আওতাধীন লাকড়ি পোড়ানো ৪০টি ইটভাটা থেকে এককালীন পাঁচ লাখ টাকা এবং মাসে ১০ হাজার টাকা দিতে হয়েছে ডিএফও মোস্তাফিজুর রহমানকে। টাকা না দিলে ভাটায় কিনে আনা লাকড়ি জব্দ ও বারবার অভিযান পরিচালনা করেন ডিএফও মোস্তাফিজুর রহমান।
স্থানীয় একাধিক ব্যবসায়ীর দাবি, সড়কপথে কাঠবাহী ট্রাক ও মাতামুহুরী নদীপথে চোরাই কাঠের নৌকা থেকে ‘লাইন’ নেওয়ার জন্যও আলাদা চক্র সক্রিয় রয়েছে। এমনকি নিষিদ্ধ মৌসুমেও চলছে বাঁশ কাটার লাইন। লামা সদর রেঞ্জের লাইনঝিরি ও ইয়াংছা গেটেও প্রতিদিন ছোট-বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে গার্ড দুদু মিয়া, স্টাফ কাসেম ও ফরেস্ট স্টাফ আমিরুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতি ভোরে চোরাই গামারি, বেলজিয়াম ও সেগুন কাঠবোঝাই মিনি ট্রাক থেকে গাড়িপ্রতি ১০০০ টাকা থেকে ৩০০০ করে আদায় করা হয় এই দুটি গেট দিয়ে, যা নিয়ন্ত্রণ করেন খোদ ডিএফওর লোকজন।
বন রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নামে- বন উজাড়, জোত ও ট্রানজিট পারমিটের আড়ালে গাছ পাচার, বদলি-পদায়নে অনৈতিক অর্থ লেনদেন, বিভিন্ন চেকস্টেশনে মাসোহারা আদায় এবং বনায়ন প্রকল্পে সরকারি অর্থের অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে। ডিএফও মোস্তাফিজুর রহমানের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে। লামা বন বিভাগে বনাঞ্চল ধ্বংস, অবৈধ দখল, চাঁদাবাজি, গাছ কাটা কিংবা বন বিভাগের অভ্যন্তরীণ নানা দুর্নীতি ও বদলি-বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না তিনি। একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন নিষ্ক্রিয়তা ও পরোক্ষ প্রশ্রয়ের কারণে বন কর্মকর্তারা বনজ সম্পদ উজাড়ে আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে জানান বন-সংশ্লিষ্টরা।
অনুসন্ধানে জানা যায়, ১০ লাখ টাকার বিনিময়ে ফরেস্টার রনি পারভেজকে বন বিভাগে পাঁচটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে আরও ১৫ লাখ টাকার বিনিময়ে আব্দুল মালেক নামে এক রেঞ্জারকে লামা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া জোত পারমিট অনুমোদন থেকে শুরু করে রেঞ্জ, বিট ও চেকস্টেশনে পদায়ন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অর্থ লেনদেনের অভিযোগ তো আছেই।
অভিযোগকারীদের দাবি, সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ পাচারের সুযোগ করে দেওয়া এবং লাকড়ি পোড়ানো ইটভাটা থেকে ৫ লাখ টাকা করে ঘুষ নিয়েছেন ডিএফও মোস্তাফিজুর রহমান। ফার্নিচার পরিবহনের অনুমোদনের নামে ১ হাজার টাকা আদায়ের মতো অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডও চলছে দীর্ঘদিন ধরে।
ইটভাটার মালিকরা অভিযোগ করেন, লামা বন বিভাগের আওতাধীন লাকড়ি পোড়ানো ৪০টি ইটভাটা থেকে এককালীন পাঁচ লাখ টাকা এবং মাসে ১০ হাজার টাকা দিতে হয়েছে ডিএফও মোস্তাফিজুর রহমানকে। টাকা না দিলে ভাটায় কিনে আনা লাকড়ি জব্দ ও বারবার অভিযান পরিচালনা করেন ডিএফও মোস্তাফিজুর রহমান।

গত ২২ জুন ২০২৬ তারিখে লামা উপজেলার রূপসীপাড়া ক্যাম্প অবৈধভাবে পাচারের সময় কাঠবোঝাই দুইটি গাড়ি আটক করেছে সেনাবাহিনী
লামা বন বিভাগ সদর রেঞ্জ কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) কে এম কবির উদ্দিনের প্রত্যক্ষ সহযোগিতা ও যোগসাজশে অবলীলায় ধ্বংস হচ্ছে পার্বত্য অঞ্চলের বনাঞ্চল। গত ২২ জুন ২০২৬ তারিখে লামা উপজেলার রূপসীপাড়া ক্যাম্প অবৈধভাবে পাচারের সময় কাঠবোঝাই দুইটি গাড়ি আটক করেছে সেনাবাহিনী, যা এই রেঞ্জ কর্মকর্তার দুর্নীতি ও কাঠ পাচার সিন্ডিকেটের থলের বিড়াল এর প্রমান হয়। স্থানীয় ও গোপন সূত্রে জানা গেছে, রূপসীপাড়া ইউনিয়নের দুইটি বাগান গাছ কাটার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংরক্ষিত বনের কাঠ পাচারের চেষ্টা চলছিল। এই চক্রের মূল হোতা শফিক এবং তার সহযোগী (জামাই হিসেবে পরিচিত) জহির। অভিযোগ উঠেছে, লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিনের প্রত্যক্ষ সহযোগিতা ও আশীর্বাদে জহির-শফিক সিন্ডিকেট তৈরি করে রাজকীয় কায়দায় এই অঞ্চলে অবৈধ কাঠ পাচার বাণিজ্যের সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দোসহ মন্ত্রণালয়, প্রধান বন সংরক্ষক (সিসিএফ) এবং সংশ্লিষ্ট অ্যাডমিন কর্মকর্তাদের রহস্যজনক নিষ্ক্রিয়তার কারণেই লামা বন বিভাগের কর্মকর্তারা বনাঞ্চল ধ্বংস ও দুর্নীতিতে আরও বেপরোয়া হয়ে উঠেছেন। ঊর্ধ্বতন মহলের জবাবদিহিতা ও তদারকির ঘাটতিকেই এই লাগামহীন অনিয়মের অন্যতম কারণ বলে মনে করছেন তারা।