২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:৪৯

মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে কোটি কোটি টাকার বদলি-বাণিজ্য ও অবৈধ সম্পদের অভিযোগ: দুদকে তদন্তের আবেদন

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়া এবং গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রশাসনের ভেতরে–বাইরে নানা আলোচনা চলছে। অপর দিকে মাইকেল  দুদকে দৌড়ঝাঁপ শুরু করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং মন্ত্রণালয় বলছে,  মাইকেলের অনিয়ম  অনৈতিক সব কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ও সম্পদের তালিকা

গত ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী রাফসান আল আলভী দুদকে একটি আবেদন করে মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে ‘শত কোটি টাকার বদলি-বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগ তদন্তের দাবি জানান। দুদক সূত্রের বরাতে জানা গেছে, অভিযোগটি প্রাথমিকভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তদন্তের সর্বশেষ অগ্রগতি কিংবা কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দুদকে দাখিল করা অভিযোগে মাইকেল মহিউদ্দিন ও তাঁর স্বজনদের নামে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল সম্পদের একটি তালিকা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—

আফতাব নগর: মালিকানাধীন একটি ভবনে অন্তত ২৯টি ফ্ল্যাট।

গুলশান ও আশপাশ: গুলশান-১-এর ৭ নম্বর রোডের কোহিনুর টাওয়ারে দুটি ফ্লোর, ‘শখিনা’ ভবনে ২ হাজার ৫০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট, গুলশান-১-এর ৩৩ নম্বর রোডে দুটি ফ্ল্যাট, নর্থ এভিনিউয়ে নির্মাণাধীন তিনটি ফ্ল্যাট, লেক সার্কেলে একটি ফ্ল্যাট, গুলশানে একাধিক প্লট এবং বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়ি।

অন্যান্য এলাকা: পূর্বাচল মডেল টাউনে শ্যালকের নামে একটি প্লট, হাতিরঝিল এলাকায় শ্যালকের নামে একটি ফ্ল্যাট এবং স্ত্রী জান্নাত নীলার নামে প্লট ও নিকেতনে একটি ফ্ল্যাট।

বাঞ্ছারামপুর ও অন্যান্য অভিযোগ: নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কৃষিজমি, মাছের ঘের ও ইটভাটা থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া বোন আসমাউল হুসনা লিজার বিসিএস ক্যাডারে নিয়োগ ও পরবর্তী পদায়নে প্রভাব খাটানোর অভিযোগও আনা হয়েছে।

তবে এসব সম্পদের প্রকৃত মালিকানা, মূল্য ও অর্থের উৎস সরকারি নথি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।

সব ঘটনা ঠিক নয়, ফাঁসানোর চেষ্টা চলছে’—মাইকেল মহিউদ্দিন

তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নাকচ করেছেন মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। তিনি দাবি করেন, তাঁর নামে কোনো বাড়ি, গাড়ি বা উল্লেখযোগ্য সম্পদ নেই; তিনি ভাড়া বাড়িতে থাকেন এবং ভাড়া গাড়িতে চলাফেরা করেন। কথা আসলে সত্য; কারণ তাঁর সকল সম্পত্তি ভাড়া দেওয়া, ভাইদের পাহারায় নিয়ন্ত্রণ করেন। কারণ মাইকেল হলো অনেক চতুর ও গরিব পরিবারের সন্তান। সে জানে, তার চাকরির বেতন দিয়ে একটাও বাড়ি (বিল্ডিং) করা সম্ভব নয়। সেখানে বাড়ি ও ফ্ল্যাট নিয়ে ৪০ থেকে ৫০টার মতো সম্পত্তির তালিকা হবে। এত সম্পদ, এত টাকা আয়ের কোনো সদুত্তর মাইকেল দিতে পারবে না। কাজেই সবই আত্মীয়স্বজনের নামে করেছে। মাইকেল যেভাবে নিজেকে বুদ্ধিমান মনে করেন, ঠিক সেভাবে অন্যকে যদি চিন্তা করেন, তবে তো তার এই অবৈধ সম্পদ রক্ষা করতে পারবেন কি ? পারা সম্ভব না। দুর্নীতি বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার লোকজন বাড়ির কাগজপত্র উদ্ধার করে—যার নামে আছেন, তাদের আয় কী ? সে সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তদন্ত করেন, তবেই মূল শিকড় বের হয়ে আসবে। এই দুরন্ত মাইকেল সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছিল শতভাগ ঘনিষ্ঠজন ও অর্থের মূল চাবিকাঠি। তখন থেকেই মাইকেল কিছু ফ্যাসিস্ট সরকারের অনৈতিক সাংবাদিকদের নিয়মিত মাসোহারা দিয়ে ভাইবন্ধু বানিয়ে মাঠ পরিষ্কার রাখতেন। আর আজও তারা মাইকেলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। যার ফলে মাইকেল সাব-রেজিস্ট্রারদের মহাসচিব হিসেবে বহাল তবিয়তে। তবে মন্ত্রীর কথা আর কাজ যদি এক হয়, তবে মাইকেল এই দুর্নীতি থেকে রক্ষা পাওয়ার কথা না। তবে এখন যে সৃজন চলছে, তাতে মন্ত্রী-আমলাদের বিশ্বাস করাই মহাবিপদ। কারণ ক্ষমতার কারণেই মন্ত্রী-আমলারা গোপনে-প্রকাশ্যে ফ্যাসিস্ট সরকারের বেশ কিছু লোকজনকে সাপোর্ট দিচ্ছে, আশ্রয় দিয়ে পুষে রাখছে। কিন্তু অতি লোভে যে তাঁতী নষ্ট, তা বিএনপির কিছু লোক ও আমলারা নগদ আয়ের জন্য বুঝতে পারছে না। তারা জানে না যে বিষাক্ত সর্প বেশি দিন পালন করা যায় না। ওরা শক্তি সঞ্চয় করেই ছোবল দেওয়ার চেষ্টা করবে, এটা স্মরণ রাখা উচিত। আনিসুল হক আত্মীয় ও বদলি-বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন কিংবা কোনো সিন্ডিকেট পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেন , “সব ঘটনা ঠিক নয়।  মাইকেল  বলেন আমাকে ফাঁসানোর জন্য একটি চক্র কাজ করছে।”

বদলি–বাণিজ্য ও তদবিরের অভিযোগ

মন্ত্রণালয়-সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় নিবন্ধন কর্মকর্তাদের বদলি ও পদায়ন নিয়ে তদবির ও আলোচনা হতো। বিআরএসএর কয়েকজন নেতার বিরুদ্ধেও নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই গুরুত্বপূর্ণ এলাকায় বদলি নেওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দেওয়া তথ্যে কয়েকটি বদলির প্রসঙ্গ এসেছে—

গোলাম মোস্তফা: বিআরএসএর যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা চুয়াডাঙ্গা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় বদলি হন বলে জানা গেছে।

জাহাঙ্গীর আলম: যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম শেরপুর থেকে কয়েক মাসের মধ্যেই ঢাকার বাড্ডায় পদায়ন পান বলে দাবি করা হয়েছে; এই পদায়নকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।

মামুন বাবর মিরোজ: সংগঠনের সাংগঠনিক সম্পাদক মামুন বাবর মিরোজ মানিকগঞ্জের সিংগাইর থেকে ঢাকার কেরানীগঞ্জে বদলি হন বলে জানা গেছে।

আব্দুল বাতেন: সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই নবাবগঞ্জ থেকে গাজীপুর সদরে পদায়ন পান বলে সূত্র জানিয়েছে। সিন্ডিকেটের কথিত আর্থিক লেনদেনের সমন্বয়ে তাঁর ভূমিকার অভিযোগ থাকলেও এর স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

অন্যদিকে, নিবন্ধন কর্মকর্তাদের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনার পর সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই নির্দেশনার পর গত বছরের ২৭ আগস্ট সচিবালয়ে নিবন্ধন কর্মকর্তাদের একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যার নেপথ্যে প্রভাবশালী মহলের সঙ্গে সমঝোতার অভিযোগ থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

  • শেয়ার করুন