প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬
নিজস্ব সংবাদদাতা :
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে শহীদ জিয়া সংসদ, ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের নিজস্ব কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক মো. শাহিনের নেতৃত্বে অন্যান্য সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মো. দুলাল হোসেনকে ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে, সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সহ-সভাপতি মো. দুলাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।