১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:৪৬

শিরোনাম
রাজধানীর শাহজাদপুরে তিন ককটেল বিস্ফোরণ, পালাতে গিয়ে আটক ৩ আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয় জজ মিয়ার নাটক পূর্বের আওয়ামী লীগের খোলস বদলে বিএনপি নেতা ; পূর্বাচল সাম্রাজ্যের অঘোষিত ডন গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা বন অধিদপ্তরে ‘জীনের বাদশা” আমীর হোসাইন চৌধুরী ও ১০ কুতুবের সিন্ডিকেট: দুর্নীতির জাল এবং পদোন্নতি বাণিজ্যের আদ্যোপান্ত ২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে:স্পিকার

আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব বার্তাবাহক :

উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর ওই সফর ঘিরে বইছে উৎসবের আমেজ। জেলার সার্বিক উন্নয়নে যুগান্তকারী ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী, এমন প্রত্যাশা স্থানীয়দের।

সরকার প্রধানের সফরকে কেন্দ্র করে লালমনিরহাটসহ আশপাশের অঞ্চলে বইছে উৎসবের আমেজ।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে এখন জেলা শহরের চারদিকে ব্যস্ততা। নতুন সাজে সাজানো হচ্ছে জেলা শহরের মিশনমোড়সহ আশপাশের সড়কগুলো করা হচ্ছে নতুন রং এবং সাজানো হচ্ছে সড়কগুলোর আইল্যান্ড।

অন্যদিকে কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল তৈরির কর্মযজ্ঞ। প্রিয় নেতাকে বরণ করতে আয়োজনের কমতি নেই নেতাকর্মীদের।

দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফর লালমনিরহাট বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

১৯ নভেম্বর সকালে লালমনিরহাটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে বিশাল জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে জেলা শহরের কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান।

 

  • শেয়ার করুন