১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:০৩

সরকারি চাকরির আড়ালে শতকোটি টাকার সাম্রাজ্য: বিমানবন্দর কর্মকর্তা আমীর হোসেনের দুর্নীতিরালিন চিত্র

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: অতি সাধারণ পরিবারের সন্তান হয়েও সরকারি চাকরির আড়ালে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আমীর হোসেন। কখনো কাস্টমস কর্মকর্তা, আবার কখনো বিমানবন্দরের নিরাপত্তারক্ষী পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে আসছেন বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে তার অবৈধ সম্পদ,  স্বর্ন চোরাচালান, লাগেজ কাটা  সিন্ডিকেট  সংক্রান্ত চাঞ্চল্যকর নানা তথ্য উঠে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, আমীর হোসেনের চাচা মনোয়ার হোসেনও একসময় বিমানবন্দরে চাকরি করতেন। তবে লাগেজ কাটা ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার চাকরি চলে যায় কিন্তু তারও উত্তরা এলাকায় বাড়ি রয়েছে। চাচা মনোয়ার হোসেনের  মুঠোফোনে- আমীরের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বর্তমানে তিনি আমীরের কোনো সম্পত্তি বাড়ীঘর  দেখাশোনা করেন না।  বলেন বয়স হওয়ায় বেশিরভাগ সময় বাসা ও মসজিদে থাকেন। আমীরের বর্তমান চাকরির দপ্তর সম্পর্কে তিনি বলেন, আমীর বিমানবন্দরে স্টোরে চাকরি করেন। তবে এত সম্পত্তির উৎস সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি । মনোয়ার চাচা জানান যে আমীর  বলছে তার সকল সম্পত্তির  কাগজপত্র  রাজস্ব বোর্ডে জমা দেয়া আছে ।  কিন্তু এলাকাবাসির দাবী হলো  অবৈধ আয়ের শত শত কোটি  টাকার বাড়ী ও বিল্ডিং এর উৎসকি  কি  ? রাজস্ব বোর্ড জানতে চাইবে না ?  না  বোর্ডে তার মত ঘুষ দিলেই অবৈধ সব বৈধ হয়ে যায়।

মনোয়ার আরও বলেন  যে, ঐসব বাড়ী ঘর এখন সবুজসহ ৩-৪ জন ব্যক্তি আমীরের  বাড়ীর ভাড়া তোলা ও ভাড়া দেয়াসহ সব কাজ করে থাকেন, তাদের সাথে যোগাযোগ করেন ।  আমি আসলে ওর পরিচিত চাচা ।আমার আসলে কিছু হয় না।আমাকে এখন আর কিছু জিজ্ঞাসা করে না। আমি যখন আপনার লেখার বিষয় বলছি তখন বলছে কিছু হবে না রাজস্ব বোর্ডে ( ইনকাম টেক্স ফাইলে  সব জমা দেয়া আছে ) ওখানে আমার  লোক আছে। লিখতে থাকুক !

স্থানীয়দের অভিযোগ, আমীরের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, লাগেজ কাটা, ইয়াবা ব্যবসা, মানব পাচার এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর নানা অভিযোগ রয়েছে।  ২০২৩ র‌্যাবের  একটি দল তাকে গ্রেপ্তার করে মোটা অঙ্কের লেন-দেনর বিনিময় ছেড়ে দেয় । এর  পর ২০২৪ সালের মার্চ মাসে তৎকালীন ডিবি কার্যালয়ে আটক হওয়ার পর বড় অংকের আর্থিক লেনদেনের মাধ্যমেও ছাড়া পান বলে অভিযোগ রয়েছে। এর পুরো কারনই ছিল ফ্যাসিস্ট সরকারের জনৈক মন্ত্রীর ইশারা। আমীর হোসেন তার ও পরিবারের সদস্যদের নামে-বেনামে বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিট (FDR) করেছে এবং দেশের বাইরে একাধিক বাড়ি ও ফ্ল্যাট , ব্যবসা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট সরকারের আমলের সুযোগসন্ধানী এবং নিজেদের শহীদ বরকতের বংশধর ও মুক্তিযোদ্ধা পরিচয়দানকারী ‘লোটাস’ ও তার ভাই ‘টুটুল’-এর মাধ্যমে আমীর হোসেন গাজীপুরের চান্দনা মৌজার পুর্বপাড়ায় বাজারদরের চেয়ে দ্বিগুণ দামে প্রায় ১০ বিঘা জমি ক্রয় করেন। তৎকালীন সময়ে আমীর ফ্যাসিস্ট সরকারের এক ক্ষমতাধর মন্ত্রীর স্বর্ণ চোরাচালানের অংশীদার ছিলেন এবং বিমানবন্দর থেকে চোরাচালানীর মালা-মাল নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন—এমন ধরনের অবৈধ ব্যবসার ভিত্তিতে তার হাতে প্রচুর অবৈধ অর্থ আসে।

চান্দনার পুর্বপাড়ার স্থানীয়দের দাবী ওই দুই ভাইয়ের সাথে  রাস্তায় জমি ছাড় দেওয়া নিয়ে  আমীর হোসেনের সাথে বাকবিতণ্ডা  হয় । একপর্যায়ে দুই ভাইয়ের প্রভাবে আমীর হোসেন জমি ছেড়ে দিতে বাধ্য হন। পরবর্তীতে স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর রফিকুল ইসলামের সহায়তায় এবং ওই দুই ভাই ( দালাল )এর  সাথে সু-সম্পর্ক  হয়।  এর ফলে আমীর নির্বিঘ্নে ঐ এলাকায় তাদের মাধ্যেমে জমি ক্রয় অব্যাহত রাখেন। এভাবে আমীর চান্দনা পুর্বপাড়া এলাকায় ১০ বিঘার মতো জমি কিনে । এসব জমিরে কিছু কিছু অংশে একাধিক বহুতল ভবন (৬-৭ তলা) করে এবং বড় দাগের দেড়-দুই বিঘা জমির ওপর টিনশেড সেমিপাকা বাড়ি নির্মাণ করেন। পাশাপাশি অর্জিত অবৈধ অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত লোটাস ও টুটুল গত ১৭ বছর ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে সরকারি খাস জমি ও বিভিন্ন সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখল ও বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। নিজেকে ভাষা শহীদ আবুল বরকতের বংশধর ও তারা মুক্তিযোদ্ধা দাবি করলেও স্থানীয়দের প্রশ্ন, শহীদ বরকত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করা সত্ত্বেও গাজীপুরে তাদের এত বিশাল পৈত্রিক সম্পত্তি কীভাবে এল— বিষয়টি খতিয়ে দেখার জোরালো দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

অনুসন্ধানকালে আমীরের চাচা মনোয়ার হোসেনের মুঠোফোনে প্রতিবেদক তথ্য জানতে চাইলে ‘লোটাস’ নামের এক ব্যক্তি এই নম্বরটি (01711…694) ব্যবহার করে প্রতিবেদকের ওপর ক্ষিপ্ত হন এবং সাংবাদিকের হাত-পা ভেঙে পেশাগত দায়িত্ব পালন বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

এলাকাবাসীর ভাষ্যমতে,  চান্দনার পুর্বপাড়া এলাকায় রাস্তার পাশ দিয়ে বেশিরভাগ জমির মালিক এই আমীর হোসেন। একজন সাধারণ সরকারি কর্মচারীর বেতনের সঙ্গে বিলাসবহুল জীবনযাপন ও এত সম্পদের কোনো মিল নেই। দুটি বৈবাহিক সম্পর্কের সংসার চালনাকারী আমীরের এই দুর্নীতিতে ভুয়া মুক্তিযোদ্ধা চক্র ও কাউন্সিলর রফিকুল ইসলাম প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে।

ইতিমধ্যে অভিযুক্তের বাড়ির ছবি, বিদ্যুৎ বিলের কাগজ এবং দলিলের অংশবিশেষ সংগ্রহ করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে এসব দুর্নীতিবাজ, ভূমিদস্যু ও প্রতারকদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের অবৈধ সম্পদ সরকারি রাজস্ব খাতে জমা দেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন এলাকাবাসী।

 

  • শেয়ার করুন