প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে তালিকাভুক্ত দুই মাদক ব্যাবসায়ীকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটকের পর মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।ঘটনা ধামাচাপা দিতে নামসর্বস্ব অনলাইন পেইজে অভিযুক্ত দারোগার পক্ষে সাফাই করে অপত্য প্রচার করায় চরম ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।একইসাথে ঘটনা তদন্ত করে দুর্নীতিবাজ পুলিশ ও অপত্য প্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণের দাবী জানান সচেতন মহল।
স্থানীয়দের অভিযোগ, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নাসিক ২০ নং ওয়ার্ড উত্তর ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে বন্দর ফাড়ীর এসআই মনোয়ার পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যাবসায়ী দেড় ডজন মামলার আসামি সাগর ও সোহেলকে গ্রেফতার করেন।এসময় উপস্থিত এলাকাবাসীর সামনে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।পরে তাদেরকে সিএনজি যোগে থানায় নিয়ে যায়। কিন্তু মোটা অংকের ঘুষ আদায় করে গভীর রাতে তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
তথ্যানুসন্ধানে জানা গেছে,
গত বুধবার বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে চার জন মাদক ব্যাবসায়ীকে মাদক ও নগদ টাকা সহ গ্রেফতার করা হলেও দুজনকে সামারি ট্র্যায়ালে পাঠানো হয়। অপর দুজন সাগর ও সোহেল কে ৩ লাখ টাকা নিয়ে গভীর রাতে ছেড়ে দেওয়া হয়। প্রকাশ্যে এমন গ্রেফতার বাণিজ্যের ঘটনায় জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টির পাশাপাশি পুলিশের ভাবমূর্তি নিয়ে বিরুপ মন্তব্য করছে সাধারণ মানুষ।বিশেষ করে ফাড়ীর পুলিশের নিয়মিত ঘুষ বানিজ্য এবং মাসোহারা নিয়ে মাদক ব্যাবসায়ীদের শেল্টার দেওয়ার কারণে কোনভাবেই অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তারা।
স্থানীয়দের দাবী, ফরাজিকান্দা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সাগর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে জেলা পুলিশের পুরস্কার ঘোষিত ও তালিকাভুক্ত দেড় ডজন মাদক মামলার আসামি।দীর্ঘ বছর ধরে এলাকায় প্রকাশ্যে মাদকের পাইকারি ব্যবসা করে আসছে।তার অন্যতম সহযোগী একই এলাকার মৃত শহীদুল্লাহ ওরফ সাদার ছেলে তথা সাবেক কাউন্সিলর শিউলি নওশাদের ভাই সোহেল একাধিক মাদক মামলার আসামি।তারা এলাকায় বিশাল মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছেন।এসব সিন্ডিকেটের নেপথ্যে রয়েছেন এসআই মনোয়ারের মতো কয়েকজন অসাধু পুলিশ সদস্য।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার( বি সার্কেল) দীপংকর ঘোর বলেন, কোন মাদক ব্যাবসায়ীকে নুন্যতম ছাড় দেওয়ার সুযোগ নাই।চলমান মাদকবিরোধী