৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:৫৮

শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী প্রবাসীদের আলোচনা সভা সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ও তাঁর সিন্ডিকেটের দুর্নীতির চাঞ্চল্যকর চিত্র: বদলি বাণিজ্য থেকে সুফল প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট

শান্তিবাগে বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

রাজধানীর শান্তিবাগে নিজেদের বাসায় সাইফুল ইসলাম ওরফে সাইফ (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত সাইফুলের পারিবারিক সূত্র জানায়, সাইফুল সপরিবার শান্তিবাগে থাকতেন। তিনি ঠিকাদারি করতেন।

সাইফুলের মামা মো. রনি বলেন, সন্ধ্যায় সাইফুলের সঙ্গে তাঁর কিশোর বয়সী ছোট ভাইয়ের একটি বিষয় নিয়ে কথা–কাটাকাটি হয়। এ সময় তাদের বাবা সিরাজুল ইসলাম ছাদে ছিলেন। চিৎকার শুনে তিনি বাসার একটি কক্ষে এসে দেখেন সাইফুল মেঝেতে পড়ে আছেন। তাঁর বুকে ছুরিকাঘাতের চিহ্ন। রক্তাক্ত অবস্থায় সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পরিদর্শক হাবিবুর রহমান জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহজাহানপুর থানায় জানানো হয়েছে।

 

  • শেয়ার করুন