৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:৪৬

শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী প্রবাসীদের আলোচনা সভা সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ও তাঁর সিন্ডিকেটের দুর্নীতির চাঞ্চল্যকর চিত্র: বদলি বাণিজ্য থেকে সুফল প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট

মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভান বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে মিরপুরের পল্লবী মেট্রোস্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বাসের দুটি আসন আংশিক পুড়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটি মাত্র ট্রিপ শেষ করে দাঁড়িয়ে ছিল এবং সম্পূর্ণ ফাঁকা ছিল, ফলে সৌভাগ্যবশত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

ডিসি বলেন, বাসের ভেতরে কর্মীরা যখন ট্রিপের টাকা গুনছিল, ঠিক তখনই বাইরে থেকে এই অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। আগুন দ্রুত নেভানোর কারণে বাসের শেষ দিকের দুটি সিটের ওপরের অংশ ছাড়া আর কোনো বড় ক্ষতি হয়নি।

সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত শনাক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগের দিন রাজধানীর রায়েরবাজারে কৃষি মার্কেটের সামনে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন।

 

  • শেয়ার করুন