৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:০৪

বন্দরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ : শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন’-এ প্রতিপাদ্য   সামনে রেখে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শিবানী সরকার।এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান,প্রাথমিক শিক্ষা অফিসার মো.আজমল হোসেন,বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ মোহাম্মদ আতিকুল্লাহ,আলী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ সুলতানা প্রমূখ।

এছাড়া মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন খান, বন্দর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সৈয়দা রানী আক্তার সহ ২৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর।সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার পাশাপাশি শিক্ষকরা আলোকিত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন।তাই সরকার অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকদের স্বার্থে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

  • শেয়ার করুন