২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:১৯

শিরোনাম
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: ৪ গ্রেডে কে কত পাবেন বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার বিএনপি সরকারের আমলে প্রথম ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ছয় মাসের মধ্যে কাউন্সিল বন্দরে অর্থের বিনিময়ে মাদক ব্যাবসায়ীদের মুক্তির ঘটনায় তোলপাড় ২৫৯ কোটি টাকা পাচারে নানকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর, প্রথম দফার পরীক্ষা সফল রাজধানীর শাহজাদপুরে তিন ককটেল বিস্ফোরণ, পালাতে গিয়ে আটক ৩

আ.লীগ নেতাকে আটক করে ডিম-কফি খাওয়ালেন যুবদল নেতা নয়ন, অতঃপর…

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর পল্টন এলাকা থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে সেদ্ধ ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পল্টন এলাকায় ওই নেতাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আটকের পর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ওই ব্যক্তির পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

ভিডিওতে রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন বা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নাশকতার পরিকল্পনা করতেই ওই ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত পদ-পদবিধারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

একপর্যায়ে আটক ওই ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের তার মানিব্যাগ ও মোবাইল ফোন যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। কোনো জিনিস যেন খোয়া না যায়, সে বিষয়েও সতর্ক করেন।

পরে ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

  • শেয়ার করুন