২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:১৯

শিরোনাম
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: ৪ গ্রেডে কে কত পাবেন বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার বিএনপি সরকারের আমলে প্রথম ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ছয় মাসের মধ্যে কাউন্সিল বন্দরে অর্থের বিনিময়ে মাদক ব্যাবসায়ীদের মুক্তির ঘটনায় তোলপাড় ২৫৯ কোটি টাকা পাচারে নানকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর, প্রথম দফার পরীক্ষা সফল রাজধানীর শাহজাদপুরে তিন ককটেল বিস্ফোরণ, পালাতে গিয়ে আটক ৩

পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ,ভাড়ায় মেলে অস্ত্র

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পল্লবী ও মিরপুর জুড়ে বিস্তৃত সংঘবদ্ধ অপরাধী চক্রের নাম ‘ফোর স্টার গ্রুপ। চাপাবাজি, জমি দখল, মাদক কারবার, অঙ্গের ব্যবহার, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে এই চক্রের সদস্যরা। চারটি পৃথক শাখায় বিভক্ত চক্রটির সহযোগীর সংখ্যা ৬৩ বলে সূত্র নিশ্চিত করেছে।

অভিযোগ রয়েছে, শীর্ষ সন্ত্রাসীদের কেউ মালয়েশিয়া, কেউ ফ্রান্স, ইতালি কিংবা ভারতে অবস্থান করে দেশে সহযোগীদের মাধ্যমে অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুযায়ী, মফিজুর রহমান মামুন, ইব্রাহিম খলিল ওরফে কিলার ইব্রাহিম, শাহাদাত হোসেন ও মোক্তার হোসেন এই চক্রের চার শীর্ষ ব্যক্তি। তাদের প্রত্যেকের রয়েছে আলাদা সহযোগী বাহিনী ও প্রভাববলয়। মামুনের গ্রুপের তৎপরতা পল্লবী, মিরপুর-১২, সাগুপ্তা ও বাউনিয়া এলাকায়। ইব্রাহিমের গ্রুপ সক্রিয় মিরপুর-১৩, ১৪, ভাসানটেক ও কালশীতে। শাহাদাতের প্রভাব রয়েছে মিরপুর-১, ২, ৬ ও ৭ নম্বর এলাকায়। অন্যদিকে মোক্তারের সহযোগীদের তৎপরতা মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায়।

জমি দখল ও ব্যবসায় চাঁদাবাজি ফোর স্টার গ্রুপের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ জমি দখল ও চাঁদাবাজির। পল্লবীর বাইগারটেক এলাকায় প্রায় ২৮ কাঠা জমির সীমানাপ্রাচীর ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দখলের অভিযোগ করেছেন এক আবাসন ব্যবসায়ী। গত ৩০ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সাগুপ্তা আবাসিক এলাকায় ১৮ পরিবারের কেনা জমি ও বাড়িঘর ভেঙে দখলের অভিযোগও রয়েছে।

প্রকাশিত তথ্যে জানা যায়, মামুন গ্রুপের নাম অন্তত সাতটি জমি দখলের ঘটনায় এসেছে। মিরপুরের প্রায় ২৩০টি ছোট-বড় পোশাক কারখানার মধ্যে শতাধিক কারখানা তাদের প্রভাবাধীন এলাকায়। এসব কারখানা থেকে মাসে ২০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে। চাঁদা না পেয়ে পল্লবীর আলবদিরটেক এলাকায় এ কে বিল্ডার্সের কার্যালয়ে হামলা ও গুলির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মাদক ও অম্লের ভাড়ার ব্যবসা : পদ্মবীর বিহারি ক্যাম্পকেন্দ্রিক মাদক বিক্রির বিভিন্ন স্পট নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে চক্রটির সহযোগীদের বিরুদ্ধে। এসব স্পট থেকে আসা অর্থ অপরাধী চত্রের আয়ের অন্যতম উৎস বলে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি। পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ব্যবহার, অস্ত্র নিয়ে মহড়া এবং তাড়ায় অস্ত্র সরবরাহের অভিযোগ
হত্যাকাণ্ডেও সহযোগীদের নাম : পল্লবী থানা যুবদলের নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডেও মামুন গ্রুপের কয়েক জন সহযোগীর নাম- এসেছে। এ ঘটনায় গ্রেপ্তার কয়েক জনকে মামুন গ্রুপের সদস্য বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই তাকে হত্যা করা হয়।

সর্বশেষ অভিযানে ছয় জন গ্রেপ্তার গত ২৩ নভেম্বর পল্লবী ও রূপনগরে পৃথক অভিযান চালিয়ে ফোর স্টার গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। তারা হলেন শেখ ওসমান গনি সোহাগ, রনি ব্যাপারী, মো. রনি, হাসিব, ইমন মোল্লা ও সৌরভ ব্যাপারী। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, ১২টি রামদা ও চাকু, দুটি সামুরাই, একটি খেলনা পিস্তল, ৩০টি ইয়াবা এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। এসআরবি-৪-এর তথ্য অনুযায়ী, গত দেড় মাসে চক্রটির ১৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং প্রায় ২০ থেকে ২৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

  • শেয়ার করুন