প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬
মাসুদ রানা ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে নামধারী সাংবাদিক পাপুলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারসহ সম্প্রতি পলাশবাড়ী-সাদুল্লাপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৪৯৪) নিয়ে চাঁদাবাজি ছাড়াও বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার প্রতিবাদে শ্রমিক ইউনিয়নে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পলাশবাড়ীস্থ মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল।
তিনি তার বক্তব্যে বলেন পলাশবাড়ীর মটর মালিক বকুল এন্টার প্রাইজের একটি বাস গাড়ীটি দীর্ঘ ২০ বছর যাবৎ চলাচল করে আসছিল। প্রায় ৬ মাস থেকে গাড়ীটি চলাচল বন্ধ করে নিষিদ্ধ ঘোষিত যুবগলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া। সে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল মন্ডলের অন্যান্য আওয়ামীলীগ নেতাদের পরিবহন অনুপ্রবেশ করায় এবং তাহাদের উস্কানীতে আইনশৃঙ্খলার অবনতিসহ কতিপয় স্থানীয় সংবাদিকদের দিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে শ্রমিক ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, পলাশবাড়ী মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (৪৯৪)-এর নবগঠিত কমিটি সুনামের সহিত কার্যক্রম পরিচালনা করে আসছে। মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক নিয়ম অনুযায়ী বিভিন্ন আয় থেকে গরীব অসহায় শ্রমিকদের বয়স্ক ভাতা, মৃত্যু ভাতা, কন্যাদায় ভাতা, পঙ্গু ভাতা এবং অসুস্থ্যদের চিকিৎসা ভাতা প্রদান করে আসছে।
এদিকে; সাংবাদিক পাপুল মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন থেকে প্রতিদিন ২ হাজার টাকা করে দিতে হবে মর্মে চাঁদা দাবী করছে। চাঁদার টাকা না দেওয়ায় প্রতিনিয়ত সংগঠনের নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। ইহাতে আমাদের সংগঠনের আবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
এমতাবস্থায় সংগঠনের পক্ষ হইতে পাপুল সরকারকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার এবং গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। একইসাথে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দরা ও অত্র সংগঠনের সকল শ্রমিক বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে গাইবান্ধা জেলা মালিক ও শ্রমিক সমিতি ও পলাশবাড়ী উপজেলা মটর মালিক সমিতিসহ শ্রমিক ইউনিয়নসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সংগঠনের সভাপতি মোশফেকুর রহমান রিপন, সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হানিফ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সড়ক সম্পাদক হাসানুর রহমান হাছান, ক্রীড়া সম্পাদক শাহ জালাল সরকার, কার্যকরী সদস্য খাজা মিয়া, মটর মালিক বকুল মিয়সহ অন্যান্য শ্রমিক সদস্যরা উপস্থিত ছিলেন।