২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৫০

শিরোনাম
স্বজন হারানোর আর্তনাদ: প্রকাশ্যে ঘাতকদের অপকর্ম, পুলিশি নিষ্ক্রিয়তায় চরম ক্ষোভ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি চরমে পৌছেছে ! বগুড়ায় জেলা জজের যোগদানের দিনেই এজলাসে হট্টগোল, আইনজীবীদের মানববন্ধন • অফিসিয়াল মোবাইল নম্বর: +৮৮০১৩১৩৪১৯৪১৫ প্রবাসীদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করে তফসিল ঘোষণার দাবিতে সিইসিকে স্মারকলিপি দিয়েছে লেবার পার্টি রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল ডিপোর কর্মীদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, কৃষক দল নেতা গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার দুপুরে দিকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান।

মামলার এজাহার অনুযায়ী, গত ১ জুলাই পদ্মা অয়েল গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে কর্মরত চেকার মো. রফিকুল ইসলামকে হোয়াটসঅ্যাপে ফোন করেন ফয়সাল। এ সময় সেখানে কর্মরতদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা ও মাসিক ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও দাবি করা হয়, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে রফিকুল ইসলামকে ভয়ভীতি দেখানো এবং খুন-জখমের হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়েও ফোন করে একইভাবে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ আগস্ট ফয়সাল অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন। সেখানে কর্মীদের কাছে ফের ২০ লাখ টাকা এককালীন এবং মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ।

টাকা দিতে অস্বীকৃতি জানালে কর্মীদের সঙ্গে মারমুখী আচরণ এবং চাঁদা না দিলে ডিপোতে চাকরি করতে না দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে থানায় অভিযোগ বা মামলা করলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ  রয়েছে । বিষয়টি  প্রশাসন আমলে নিয়ে  চাঁদাবজদের  প্রধান ( নেতা ) কে  অভিযান  করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ।

  • শেয়ার করুন