১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:৪৯

শিরোনাম
ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান-এর ইশারায় তিন টেক্কা’র রাজত্ব, কমিশন বাণিজ্য যেন সরকারি নীতিমালার মধ্যে পড়েছে মসজিদের অর্থ আত্মসাৎ ও মারামারির মামলায় নৈশপ্রহরী জামালকে আদালত কারাগারে পাঠিয়েছে বাঁধনের ওপর হামলা, সংসদে যা বললেন বিএনপির নারী এমপি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আবুল কালাম এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধারের ঘটনায় বাসচালক রিমান্ডে, দুজন কারাগারে কৃষি, ডেইরি ও পোল্ট্রি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে সরকার শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী

রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ ​নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন।

মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা জজকোর্টের পিপি আবুল কালাম আজাদ, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম মুকুল, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মোতাহের হোসেন, যুবদল নেতা কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী ও জিয়া পরিষদের সাবেক সভাপতি সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, এনামুল হক, একে বাবু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু গত ৬ মাসে রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। রূপগঞ্জ উপজেলায় ইতিমধ্যে ৩০০ কোটি টাকার বেশি কাজ হয়েছে।

বক্তারা আরও বলেন, রূপগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে। সাংসদ দিপু ভুঁইয়ার নির্দেশনায় প্রতিদিনই মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।

এর আগে শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে মিছিলে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • শেয়ার করুন