১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:৪৯

শিরোনাম
ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান-এর ইশারায় তিন টেক্কা’র রাজত্ব, কমিশন বাণিজ্য যেন সরকারি নীতিমালার মধ্যে পড়েছে মসজিদের অর্থ আত্মসাৎ ও মারামারির মামলায় নৈশপ্রহরী জামালকে আদালত কারাগারে পাঠিয়েছে বাঁধনের ওপর হামলা, সংসদে যা বললেন বিএনপির নারী এমপি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আবুল কালাম এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধারের ঘটনায় বাসচালক রিমান্ডে, দুজন কারাগারে কৃষি, ডেইরি ও পোল্ট্রি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে সরকার শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী

বন্দরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ : সারা দেশের সঙ্গে নারায়ণগঞ্জ বন্দরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অভিযানের উদ্বোধন করা হয়েছে।ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক ভাবে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করার পর  উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি এলাকার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে  বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণের মাধ্যমে অভিযানের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর-বন্দর আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রাজিউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান,পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, যুব উন্নয়ন অফিসার জাহিদুল হক,সমাজসেবা অফিসার ফয়সাল কবির, সমবায় অফিসার আলাউদ্দিন মিয়া প্রমুখ।এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ এবং  গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

এসময় ইউএনও শিবানী সরকার ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোর দার করার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই।ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতা মূলক প্রচারণার অংশ হিসেবে মাইকিং করা হয়েছে।পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেন,  শুধু সরকারের উপর নির্ভরশীল না হয়ে যার যার বাড়ি এবং বসতির আশেপাশের জায়গাগুলো সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই আমরা সবাই ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাবো। মনে রাখতে হবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই প্রধানমন্ত্রীর গৃহিত তিনমাসের কর্মসূচিকে শতভাগ সফল করতে সবাইকে এগিয়ে এসে যার যার জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি

  • শেয়ার করুন