৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:২০

কারাগার থেকে রাষ্ট্রপরিচালনা: তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস”

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬

  • শেয়ার করুন

হিমু : আজ ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস।

২০০৭ সালের ৭ মার্চ, ১/১১ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঢাকা ক্যান্টনমেন্টের নিজ বাসভবন থেকে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করা হয়। কারাবন্দী অবস্থায় তাঁকে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল।

পরবর্তীতে, কোনো বিচার ছাড়াই প্রায় ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। মুক্তির পর তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও রাজনৈতিক মামলাগুলোর আইনি মোকাবিলার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তিনি ইংল্যান্ডে যান।

দীর্ঘদিন প্রবাসে অবস্থান শেষে, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি মুক্ত বাংলাদেশে ফিরে আসেন। এর ধারাবাহিকতায়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করে। জনগণের রায় নিয়ে সরকার গঠনের পর, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

  • শেয়ার করুন