৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৫৬

শিরোনাম
জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের সহপাঠীদের ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠাতেন ছাত্রী, হল থেকে বহিষ্কার সরকারের পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা ভীষণ অসহিষ্ণুতা, মির্জা ফখরুল জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী আহত জুলাই যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র ও পথ বললেন ড.ইউনূস দুই বছর পার হলেও শহীদ পরিবারগুলোর মুখে হতাশার ছাপ গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী দল—উভয়ই রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

সাবেক কৃষিমন্ত্রীকে লুটপাটে সহায়তার অভিযোগে বিএমডিএ’র ৯ প্রকৌশলীকে দুদকে তলব

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের খাদ্য কৃষিমন্ত্রী . আব্দুর রাজ্জাকের টেন্ডার বাণিজ্য তদন্তে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) জন নির্বাহী প্রকৌশলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত আগস্ট বিএমডিএ নির্বাহী পরিচালককে দেওয়া চিঠিতে ওই কর্মকর্তাকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তারা হলেন- নির্বাহী প্রকৌশলী যথাক্রমে নাজমুল হুদা, এনামুল কাদির, তোফাজ্জল আলী সরকার, এটিএম রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, রেজাউল করিম, মনিরুজ্জামান, রুবিনা খাতুন ও সানজিদা খানম মলি। ড. আব্দুর রাজ্জাকের দুর্নীতির অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক তাদের তলব করেন।

বিএমডিএ নির্বাহী পরিচালককে দেওয়া চিঠিতে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, ‘টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে বিএমডিএ প্রকল্পে অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়া এসিআই কোম্পানি ও ব্যবসায়ী নুর আলীর মাধ্যমে ড. আব্দুর রাজ্জাকের শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ৯ কর্মকর্তার বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। উল্লিখিতদের মধ্যে নাজমুল হুদা, এনামুল কাদির, তোফাজ্জল আলী সরকার ও এটিএম রফিকুল ইসলামকে ১২ আগস্ট এবং বাকিদের ১৩ আগস্ট ডাকা হয়েছে।

বিএমডিএ সূত্র জানায়, ওই কর্মকর্তাদের সঙ্গে সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও ব্যক্তিগত সহকারীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাদের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ঠিকাদারদের কাজ দিয়ে কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে। এ জন্য তিনজন সহকারী প্রকৌশলীকে আওয়ামী আমলের শেষদিকে চলতি দায়িত্বে নির্বাহী প্রকৌশলী করে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কথা বলতে নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলিকে পাওয়া যায়নি। নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির গণমাধ্যমকে বলেন, ‘দুদকের চিঠি পেয়েছি। সাবেক কৃষিমন্ত্রীর সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল কি-না? জানার জন্য আমাদের ডাকা হয়েছে। আসলে সাবেক কৃষিমন্ত্রীর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। এখানে (বিএমডিএ) কাঁদা ছোঁড়াছুড়ি রয়েছে। কেউ হয়তো আমার নামটা দিয়েছেন। সে জন্যই ডাকা হয়েছে।’

 

  • শেয়ার করুন