৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১১:৪৮

শিরোনাম
গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি

সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্রকাশিত: জুন ৬, ২০২৬

  • শেয়ার করুন

মোঃরফিকুল ইসলাম সোহাগ :

 

জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকি মোকাবিলা এবং হাওরাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার আহ্বান জানিয়ে সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন  উপলক্ষে মানববন্ধন অনুষ্টিত  হয়েছে।

 

আজ শুক্রবার  সকালে শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের  মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘

 

জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ’ এবং ‘এসভিডিএস’ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এএলআরডি’। সমাবেশ শেষে উপস্থিত জনসাধারণের মাঝে ফলদ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।

 

​হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এসভিডিএস-এর নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে মূল ধারণা পত্র পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি ওবায়দুল মুন্সীসহ আরো অনেকেই।

 

​বক্তারা হাওরাঞ্চলের পরিবেশ ও নদীকে সম্পূর্ণ দূষণ ও দখলমুক্ত করা, বন উজাড় বন্ধ করা এবং হাওর-জলাভূমি সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। নদী ও পরিবেশের সুরক্ষার জন্য   যাদুকাটা, ধোপাজান, চিলা, খাসিয়ামারাসহ সুনামগঞ্জের অন্যান্য নদীতে চলমান সব ধরনের পরিবেশ বিধ্বংসী কার্যক্রম অবিলম্বে বন্ধ করা। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। রামসার সাইট টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের সকল হাওরের অনন্য জীববৈচিত্র্য  রক্কা করার দাবি জানান।

  • শেয়ার করুন