১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৩:২৭

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা বন অধিদপ্তরে ‘জীনের বাদশা” আমীর হোসাইন চৌধুরী ও ১০ কুতুবের সিন্ডিকেট: দুর্নীতির জাল এবং পদোন্নতি বাণিজ্যের আদ্যোপান্ত ২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে:স্পিকার দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম; পরিচালক পদে ৭ কর্মকর্তার পদোন্নতি তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ শীর্ষ সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই ও মন্ত্রীর জবাব ঢাকার বস্তির ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

পঞ্চগড়ে মহিলা অধিদপ্তরের ডিডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬

  • শেয়ার করুন

পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ

 

পঞ্চগড়ে সরকারি অনুদান বণ্টনে অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  স্থানীয় সূত্রের দাবি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম ওয়াহিদুজ্জামানের সহোযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত কিছু অকার্যকর সমিতির নামে সরকারি অনুদান পাচ্ছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেত্রীরা। কাগজে-কলমে সক্রিয় হলেও বাস্তবে এসব সমিতির কার্যক্রম নেই। তবু সমিতির সভাপতিরা নিয়মিত সরকারি অর্থ উত্তোলন করে নিজেদের পকেটে ভরছেন। এর ফলে প্রকৃত কর্মক্ষম ও দরিদ্র নারীরা বছরের পর বছর বঞ্চিত হচ্ছেন।

২০২৪-২৫ অর্থ বছরে পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ৬০টি মহিলা সমিতিকে মোট ২১ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, এসব সমিতির বেশির ভাগই স্থানীয় ক্ষমতাধর আওয়ামী লীগ নেত্রীদের নিয়ন্ত্রণে। কেউ কেউ  দীর্ঘদিন পালাতক বা মামলার আসামি হলেও সরকারি অনুদান পাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, পঞ্চগড় পৌরসভার ১নং ওয়ার্ডের ‘সাদিয়া মহিলা সমিতি’র কোনো কার্যক্রম নেই। সভাপতি রেবেকা নাসরিন সুমি নথিপত্র মহিলা বিষয়ক অধিদপ্তরে আছে বললেও সাধারণ সম্পাদকের নামও ঠিক বলতে পারেননি। শহরের জালাসির ‘ইভা উন্নয়ন সংস্থা’ও কেবল কাগজে-কলমে আছে। সভাপতি সাংবাদিকদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

বোদা উপজেলার মাড়েয়া মহিলা সমিতি এবার ৫০ হাজার টাকার বিশেষ বরাদ্দ পায়। সাধারণ সম্পাদক দাবি করেন, কার্যক্রম চলছে, কিন্তু সদস্যরা অভিযোগ করেন, কোনো সভা-সমাবেশ হয়নি, শুধু কয়েকটি সেলাই মেশিন এবং একবার কম্বল বিতরণ করা হয়েছে।

 

অন্যদিকে দর্জিপাড়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মোমেনা সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, আমার কাগজপত্র সব ঠিক আছে, যাচাই-বাছাই করে অনুদান দেওয়া হয়েছে। আপনারা টাকা চাইতে এসেছেন।

পঞ্চগড় সদর উপজেলার ২৮টি সমিতিকে চলতি বছরে ৩২ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ২৪টি সমিতি মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রীদের নিয়ন্ত্রণে। স্থানীয়রা অভিযোগ করেন, ক্ষমতাসীন থাকার সুবাদে দীর্ঘদিন ধরে এই সমিতির নামে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

একতা দু:স্থ মহিলা সমিতির সভাপতি ইয়াসিন প্রধান বলেন, গত ১৫ বছর ধরে আমরা কোনো সরকারি অনুদান পাইনি। আওয়ামী লীগের প্রভাব এখনও রয়ে গেছে। তারা শুধু কাগজে-কলমে অকার্যকর সমিতি দেখিয়ে টাকা নিয়েছে। আমরা যারা মাঠে কাজ করছি, তারাই বঞ্চিত হচ্ছি।

  • শেয়ার করুন