১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:০৩

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

কেরানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশিত: মে ১৮, ২০২৬

  • শেয়ার করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮মে) সোমবার সকাল ১১ টার উপজেলা অডিটরিয়াম হলে উপজেলা কৃষি অফিসার মহুয়া শারমিন মুনমুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে দিনব্যাপী আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রচার অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ তানভীর আহমেদ।এ সময় তিনি বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাজিয়াত আহমেদ অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) মোহাম্মদ রেজওয়ানুল বারী অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মোহাম্মদ শরিফুল ইসলাম অতিরিক্ত উপ-পরিচালক(শস্য)সহ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ কৃষক,কৃষি উপ-সহকারী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখযোগ্য বিষয়সমূহ স্মার্ট কৃষি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার উচ্চফলনশীল জাত স্থানীয় পর্যায়ে ধান ও রবি শস্যের উন্নত জাত পরিচিতকরণ।​প্রশিক্ষণ মাঠ পর্যায়ের কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালার পরিকল্পনা করেন। এবং অনুষ্ঠান শেষে স্থানীয় সফল কৃষকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

  • শেয়ার করুন