১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:৪০

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

বন্দরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ বন্দরে নানা আয়োজনে জাতীয় কন্যা ও শিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

​সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।এর আগে কন্যা শিশু ও অভিভাবকদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালী বেড় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরার পরিচালনায় ও শিক্ষিকা রোকসানা সামিয়ার  সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়রা বেগম,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, আইসিটি অফিসার সানজিদা মৌসুমী, প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন,কমিউনিটি হাব অর্গানাইজার ওয়ালী উল্লাহ,গ্রাম আদালতের সীমা আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহ রোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপের পাশাপাশি কন্যা শিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও শিক্ষায় এগিয়ে নেওয়ার মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন