১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৫৩

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

সাংবাদিকেরা প্রবেশাধিকার না পেলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে: সমাবেশে আইনজীবীরা

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকেরা প্রবেশাধিকার না পেলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন আইনজীবীরা। ভার্চুয়াল কোর্টে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে বক্তব্যের সময় আইনজীবীরা এমনটি জানান।

আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সবাইকে বলেছি যে সাংবাদিকেরা যেকোনো আদালতে প্রবেশ করবেন, দেখবেন এবং সেটা জাতিকে জানাবেন। এটা না হলে…সবচেয়ে ক্ষতি হবে বিচার বিভাগের। ক্ষতি হবে ন্যায়বিচার প্রার্থী জনগণের। কাজেই আমরা আবারও বিনয়ের সঙ্গে অনুরোধ করি, অনতিবিলম্বে সাংবাদিকেরা যেন আপিল বিভাগসহ সমস্ত আদালতে আগের মতো ফ্রি এক্সেস পায়। একটা দেশে ফ্যাসিবাদের জন্ম হয় তখনই, যখন সংবাদমাধ্যমগুলো কার্যকরভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়।’

আইনজীবী মাহবুবুর রহমান খান বলেন, ‘বাংলাদেশে বর্তমানে সেনসিটিভ মামলাগুলোর বিচার হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালের বিচারও লাইভ প্রচার হতে দেখেছি। সুতরাং সেটা যদি লাইভ প্রচার হতে পারে, তাহলে এই আদালতের এজলাসের ভেতরে গণমাধ্যমকর্মীদের যাওয়ার প্রতিবন্ধকতাটা কোথায়, সেটা আমাদের কাছেও বোধগম্য না।’

আইনজীবী মাহবুবুর রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান শেষে বর্তমান বিচার বিভাগ জনমানুষের জন্য, বাংলাদেশের নাগরিকদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে। আর সেই ন্যায়বিচার নিশ্চিত করতে গিয়ে তারা স্বচ্ছতার যে জায়গাটা, মানুষের বিশ্বাসের যে জায়গাটা, সেটাতে কোনো সন্দেহের সৃষ্টি করবে না। সেই ক্ষেত্রে প্রকাশ্য বিচারে কোনো অন্তরায় থাকার কথা না।’

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি থেকে প্রধান বিচারপতির নির্দেশে আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর হাইকোর্ট বিভাগের কোনো কোনো বিচারকক্ষেও প্রবেশে বাধার সম্মুখীন হন গণমাধ্যমকর্মীরা।

পরে সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারের স্বার্থে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিতে সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি বরাবর দুই দফা চিঠি দেওয়া হয়েছে। আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে এই চিঠি দেওয়া হয়। তবে বিষয়টি এখনো সুরাহা হয়নি।

 

  • শেয়ার করুন